যশোর সদর উপজেলার লেবুতলা ইউনি য়নের এনায়েতপুরে রাতের আঁধারে চিত্রা নদীর পাড় কেটে মাটি বিক্রির অভি যোগ স্থানীয় বিএনপি নেতা আব্দুর রবের নেতৃত্বে একটি চক্রের বিরুদ্ধে।
প্রতিদিন এস্কেভেটর দিয়ে নদীর পাড় কেটে ২০ থেকে ২৫ ট্রাক মাটি বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে নদীর তীর ভাঙনের ঝুঁকির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এলা কার সড়ক।
মাটিবাহী ট্রাকের চলাচলে সড়কে কাদা জমে পিচ্ছিল হয়ে পড়েছে। ফলে বুধবার সকালে থেকে হওয়ায় বৃষ্টিতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
তাদের মধ্যে তিনজনের পা ভেঙে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, এনায়েতপুর গ্রামের বীজ থেকে উত্ত রপাড়ার দিকে যাওয়ার পথে চিত্রা নদীর পাড়ের বিভিন্ন স্থান থেকে মাটি কাটা হচ্ছে।
বিশেষ করে আবু দাউদের বাড়ির নিচ থেকে এবং এনায়েত পুর সেতুর দক্ষিণ পাশে খালসংলগ্ন ফারুকের বাড়ির নিচ থেকে নদীর পাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছে।
প্রতিদিন রাতের আঁধারে ট্রাকে করে এসব মাটি বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা হচ্ছে।
এলাকাবাসী জানান, মাটিবাহী ট্রাক চলাচলের কারণে সড় কের ওপর মাটি পড়ে কাদায় পরিণত হয়েছে।
বৃষ্টির পানি ও যানবাহনের চাপে সেই কাদা আরও পিচ্ছিল হয়ে উঠছে।
ফলে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলের সময় চালকেরা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। বুধবার সড়কের কাদায় পিছলে অন্তত ১০ জন আহত হন।
তাদের মধ্যে তিনজনের পা ভেঙে গেছে। অন্যদের শরীরের বিভিন্ন স্থানে কেটে ও আঘাত লেগেছে। আহতদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, আবদুর রবের নেতৃত্বে দাউদ হোসেন, আবদুল্লাহ আল মামুনসহ একটি চক্র এসব মাটি কাটার স।ঙ্গে জড়িত।
অভিযোগকারীদের দাবি, দাউদ হোসেন থানা বিএনপির সহসাধারণ সম্পাদক, আবদুর রব বিএনপির বহিষ্কৃত নেতা এবং আবদুল্লাহ আল মামুন লেবুতলা ইউনিয়ন যুবদলের ২ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক।
তবে অভিযোগের বিষয়ে আবদুর রব অস্বীকার করেছেন। তিনি জানান, এ বিষয়ে তিনি কিছু জানে না।’
এলাকাবাসী আরও জানান, মাটি কাটা বন্ধে ইউনিয়ন ভূমি অফিসের নায়েব নিষেধ করেছিলেন বলে তারা শুনেছেন।
কিন্তু সেই নিষেধ উপেক্ষা করে রাতের আঁধারে মাটি কাটা অব্যাহত রয়েছে। তাদের আশঙ্কা,এভাবে নদীর পাড় কাটা চলতে থাকলে নদীর তীরবর্তী বসতবাড়ি ও জমি ভাঙনের ঝুঁকিতে পড়বে।
এ বিষয়ে যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার হক গণমাধ্যমকে জানিয়েছেন, ‘নদীর পাড় থেকে মাটি কাটা সম্পূর্ণ নিষেধ।
এরপরও কেউ এ ধরনের অন্যায় করে থাকলে খোঁজখবর নিয়ে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

যশোর প্রতিনিধি: 


















