বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে কুষ্টিয়ার ভেড়ামারা উপ জেলার বাহিরচর ইউ নিয়নের ৭নং ওয়ার্ডে চেয়ারম্যান প্রা র্থীর পক্ষে ব্যাপক গণ সংযোগ ও প্রচার প্রচারণা চালানো হয়েছে। আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) দিনব্যাপী এ প্রচারণা কার্যক্রম পরিচা লিত হয়।
প্রচারণায় নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএ নপি)-এর বাহিরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সা ধারণ সম্পাদক মোঃ সোহেল রানা (ভূঁই বাবু)।
এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা যায়, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে ঘুরে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যান সোহেল রানা ও তার সঙ্গীরা।
প্রচারণাকালে তারা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন।
এ সময় স্থানীয় সাধারণ জনগণ ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।
বৈরী আবহাওয়ার মাঝেও নেতাকর্মীদের এমন সক্রিয় উপ স্থিতি ও প্রচারণাকে সাধুবাদ জানান এলাকার অনেকেই।

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া। 


















