Dhaka , Sunday, 22 November 2026
সর্বশেষ:
আকভানের প্রভাবে চৌগাছার জগদীশপুরের  সাড়ে ৬’শ বছরের সেই তেঁতুল গাছটি ভেঙ্গে পড়েছে ঝিনাইদহে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মীকল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-মালয়েশিয়ায় ৫ দিনের সফরে গেছেন ডা: শফিকুর রহমান: তার সফর সঙ্গী এমপি ডাঃ ফরিদ ও এম পি আরমান ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত আকভান’র প্রভাবে লাগাতার বৃষ্টি; পাকা আমন ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় চাষির সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্ ঝিকরগাছায় নান্দনিক আয়োজনে এম কে ফুড কোর্ট’র শুভ উদ্বোধন সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ ‘বিজয়’ ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী উদ্যোগ, ২৫০ গ্রাম থেকে ২ কেজি—যার যতটুকু প্রয়োজন,ততটুকুই রান্না করা মাংস শৈলকুপায় বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্যের সংকটের আশঙ্কা

শৈলকুপায় বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্যের সংকটের আশঙ্কা

ঝিনাইদহের শৈলকুপায় অসময়ের বৃষ্টিতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে ডুবে গেছে মাঠের কাঁচা-পাকা ও কাটা ধানসহ পেঁয়াজের বীজতলা।
এতে একদিকে যেমন ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, অন্যদিকে পেঁয়াজের বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামী মৌসুমে পেঁয়াজের আবাদ কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
পাশাপাশি দেখা দিয়েছে গো-খাদ্যের তীব্র সংকটের শঙ্কা।উপজেলার ধলহরাচন্দ্র, ধাওড়া, পাইকপাড়া, হাজরামিনা, মহিলা ডাঙা, কুশবাড়িয়া, দিগনগরসহ বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, বৃষ্টির পানিতে তলিয়ে আছে কৃষকের কাটা ধান, পা কা ও আধাপাকা ধানের জমি। একই সঙ্গে পানির নিচে রয়ে ছে পেঁয়াজের বীজতলা।
এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।হাজরা মেনা গ্রামের কৃষক আমদ আলী জানান, তাঁর পেঁয়াজের বীজতলা সম্পূর্ণ পানিতে ডুবে গেছে। পেঁয়াজ আবাদ নিয়ে এখন চরম হতা শায় রয়েছেন তিনি।দিগনগর গ্রামের কৃষক কদর মিয়া বলে ন, মাঠের কাটা ধান, কাঁচা-পাকা ধান এবং পেঁয়াজের বীজ তলা সবই পানিতে ডুবে গেছে।
এখন কী করবেন, তা ভেবে পাচ্ছেন না তিনি।ধলহরাচন্দ্র গ্রামের কৃষক বিপুল কুমার জানান, তাঁর পেঁয়াজের বীজ তলা ও জমির ধান সবই পানিতে ডুবে গেছে।
নতুন করে পেঁয়াজের বীজ জমিতে দিতে হবে। কিন্তু সেই বীজ কেনার টাকা কোথায় পাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়ে ছেন তিনি।কৃষকদের আশঙ্কা, বৃষ্টিতে কাটা ধান ও খড় নষ্ট হলে গো-খাদ্যের সংকট আরও তীব্র হবে। অন্যদিকে পেঁয়া জের বীজতলা নষ্ট হওয়ায় নতুন করে বীজ সংগ্রহ করতে না পারলে পেঁয়াজের আবাদও ব্যাহত হতে পারে।শৈলকুপা উপ জেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান জানান, বৃষ্টিতে কৃষ কদের ব্যাপক ক্ষতি হয়েছে।
তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণে তালিকা তৈরির জন্য ইউনিয়ন পর্যায়ের উপসহকারী কৃষি কর্মক র্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

About Author Information

Popular Post

আকভানের প্রভাবে চৌগাছার জগদীশপুরের  সাড়ে ৬’শ বছরের সেই তেঁতুল গাছটি ভেঙ্গে পড়েছে

শৈলকুপায় বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্যের সংকটের আশঙ্কা

Update Time : 9 Hours Ago