Dhaka , Sunday, 22 November 2026
সর্বশেষ:
আকভানের প্রভাবে চৌগাছার জগদীশপুরের  সাড়ে ৬’শ বছরের সেই তেঁতুল গাছটি ভেঙ্গে পড়েছে ঝিনাইদহে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মীকল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-মালয়েশিয়ায় ৫ দিনের সফরে গেছেন ডা: শফিকুর রহমান: তার সফর সঙ্গী এমপি ডাঃ ফরিদ ও এম পি আরমান ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত আকভান’র প্রভাবে লাগাতার বৃষ্টি; পাকা আমন ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় চাষির সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্ ঝিকরগাছায় নান্দনিক আয়োজনে এম কে ফুড কোর্ট’র শুভ উদ্বোধন সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ ‘বিজয়’ ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী উদ্যোগ, ২৫০ গ্রাম থেকে ২ কেজি—যার যতটুকু প্রয়োজন,ততটুকুই রান্না করা মাংস শৈলকুপায় বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্যের সংকটের আশঙ্কা

ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী উদ্যোগ, ২৫০ গ্রাম থেকে ২ কেজি—যার যতটুকু প্রয়োজন,ততটুকুই রান্না করা মাংস

রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: বন্ধুকে আপ্যায়ন করতে পুরো এক কেজি মাংস কেনার প্রয়োজন নেই।
সামর্থ্য ও প্রয়োজন অনুযায়ী কেউ কিনছেন ২৫০ গ্রাম, কেউ আধা কেজি, আবার কেউ নিচ্ছেন দুই কেজি।
ক্রেতার চাহিদা অনুযায়ী রান্না করা গরুর মাংস বিক্রির এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঠাকুরগাঁওয়ের মো. ফারুক হো সেন।

শহরের গোবিন্দনগর, বিসিক মোড়ের দুড়ামাড়ি এলাকায় রেশম কারখানার সামনে প্রতি শুক্রবার বসে তাঁর ‘হান্ডি বাড়ি’। মাটির চুলায় বড় হাঁড়িতে সরিষার তেলে রান্না করা গরুর মাংস বিক্রি করছেন তিনি।

প্রতি কেজি মাংসের দাম ৮৫০ টাকা। এখানে নির্দিষ্ট পরি মাণে মাংস কেনার কোনো বাধ্যবাধকতা নেই। যে যতটুকু চান, ওজন করে ঠিক ততটুকুই দেওয়া হচ্ছে।

গত শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে রেশম কারখানার সামনে গিয়ে দেখা যায়, রঙিন শামিয়ানা টাঙিয়ে চলছে আ।য়োজন। এক পাশে মাটির চুলায় বড় হাঁড়িতে রান্না হচ্ছে গরুর মাংস।

অন্য পাশে সাজানো রয়েছে প্লাস্টিকের বাটি ও ডিজিটাল ওজনযন্ত্র। সকাল সাড়ে ৮টার পর থেকেই ক্রেতারা আসতে শুরু করেন।

কেউ স্বাদ জানতে চাইছেন, কেউ দাম যাচাই করছেন, আ বার কেউ নিজের প্রয়োজন অনুযায়ী মাংস কিনছেন।

ছাত্রাবাসে থাকা শিক্ষার্থী আরিফ হাসান কিনেছেন মাত্র ২৫০ গ্রাম মাংস। তাঁর এক বন্ধু বেড়াতে এসেছেন।

বন্ধুকে আপ্যায় ন করতেই এই আয়োজন। আরিফ বলেন, সাধারণত মাংসের দোকানে ২৫০ গ্রাম গরুর মাংস চাইলে অনেক সময় বিক্রেতারা দিতে চান না।

কিন্তু এখানে যে যতটুকু চান, তাঁকে ততটুকুই দেওয়া হয়। শিক্ষার্থী হিসেবে বিষয়টি তাঁর কাছে বেশ ভালো লেগেছে।

অন্যদিকে বাড়িতে অতিথি আসায় দুই কেজি মাংস কিনে ছেন ঠাকুরগাঁও রোড এলাকার গৃহিণী দেলোয়ারা বেগম।

তিনি বলেন, অতিথি আপ্যায়নের জন্য মাংস রান্না করতে বাজার করা, মসলা প্রস্তুত করা থেকে শুরু করে রান্না পর্যন্ত অনেক সময় ও পরিশ্রম লাগে। তাই ঝামেলা এড়াতে এখান থেকে মাংস কিনেছেন। কেনার আগে এক টুকরা খেয়ে স্বা দও পরীক্ষা করেছেন।

ক্রেতা মালেক বলেন, অল্প দামে পুষ্টিকর খাবার পাওয়ায় তাঁরা প্রতি শুক্রবার এখানে আসার চেষ্টা করেন।

আরেক ক্রেতা আব্দুল লতিফ বলেন, বাজার থেকে ৭৫০ টাকা দিয়ে এক কেজি কাঁচা মাংস কিনলেও রান্নার জন্য তেল, মসলা ও অন্যান্য উপকরণ প্রয়োজন হয়।

এর সঙ্গে সময় ও শ্রমও যুক্ত হয়। সব মিলিয়ে ৮৫০ টাকায় রান্না করা মাংস কেনাকে তাঁর কাছে সুবিধাজনক মনে হয়ে ছে।

নিজের সামর্থ্য অনুযায়ী কেনার সুযোগ এবং পরিষ্কার-পরি চ্ছন্ন রান্নার পরিবেশও তাঁর ভালো লেগেছে।

ফেসবুকে হান্ডি বাড়ির মাংস বিক্রির ভিডিও দেখে আগ্রহ তৈরি হয় জহির খানের। আগের সপ্তাহের ভিডিওতে ক্রেতা দের উপস্থিতি দেখে এবার নিজেই চলে এসেছেন। তিনি জানান, ভিডিওতে ভালো সাড়া দেখে সকাল সকাল মাংস কিনতে এসেছেন।

শৈশবের অভিজ্ঞতা থেকে উদ্যোগ: ফারুক হোসেন বিভিন্ন হোটেল ও অনুষ্ঠানে মাংস সরবরাহের কাজ করেন। ব্যবসার প্রয়োজনে নিয়মিত গরু ও খাসি কিনতে হয় তাঁকে।

সেই অভিজ্ঞতা থেকেই রান্না করা গরুর মাংস বিক্রির চিন্তা আসে। তবে এর পেছনে রয়েছে তাঁর শৈশবের অভাবের স্মৃ তিও।

ফারুক বলেন, ছোটবেলায় ইচ্ছা থাকলেও সব সময় গরুর মাংস কিনে খাওয়ার সামর্থ্য ছিল না।

সেই কষ্ট তিনি অনুভব করেছেন। তাই এমন একটি উদ্যোগ নিতে চেয়েছেন, যেখানে অর্থের অভাবে কেউ মাংস খাওয়া থেকে বঞ্চিত হবেন না।

তিনি বলেন, অনেকের এক কেজি মাংস কেনার সামর্থ্য নেই, কিন্তু ২৫০ বা ৫০০ গ্রাম কেনার সামর্থ্য আছে। তিনি চান, একজন দিনমজুরও যেন নিজের সামর্থ্য অনুযায়ী মাংস কিনে খেতে পারেন। আবার যার বেশি প্রয়োজন, তিনি বেশি কিনবেন।

পাঁচ সপ্তাহে বিক্রি বেড়েছে কয়েক গুণ’

ফারুক জানান, পাঁচ সপ্তাহ আগে ৪০ কেজি মাংস রান্না করে বিক্রি শুরু করেন তিনি। প্রথম দিন মাত্র তিন ঘণ্টার মধ্যেই সব মাংস বিক্রি হয়ে যায়।

ক্রেতাদের সাড়া দেখে দ্বিতীয় সপ্তাহে ৬০ কেজি এবং তৃতীয় সপ্তাহে ৮০ কেজি মাংস রান্না করেন। চতুর্থ সপ্তাহে বিক্রি ক রেন আড়াই মণ। এবার রান্না করেছেন প্রায় তিন মণ মাংস। ক্রেতাদের চাহিদায় সেটিও শেষ হওয়ার পথে।

প্রতি সপ্তাহে বাছাই করে একটি দেশি গরু কেনেন ফারুক। দোকানের সামনে গরুটি বেঁধে রাখার পর জবাই করে বড় হাঁড়িতে রান্না করা হয়।

তাঁর দাবি, মাটির চুলায় সরিষার তেল ব্যবহার করে কোনো পানি ছাড়াই রান্না করা হয় এই মাংস।

ব্যবসার লাভ সম্পর্কে ফারুক বলেন, কাঁচা মাংস কিনতেই প্রতি কেজিতে প্রায় ৭৫০ টাকা খরচ হয়। আর রান্না করা মাংস বিক্রি করছেন ৮৫০ টাকায়।

সব খরচ বাদ দিয়ে খুব বেশি লাভ থাকে না। তবে ক্রেতারা যখন রান্নার প্রশংসা করেন এবং আবারও মাংস কিনতে আ সেন, তখনই সবচেয়ে বেশি ভালো লাগে।

প্রতি শুক্রবার ফারুকের হাঁড়ির সামনে জমে নানা বয়সী ও শ্রেণি-পেশার মানুষের ভিড়। কারও কেনাকাটা কয়েক হা জার টাকার, কারও কয়েক শ টাকার।

কেউ পরিবারের জন্য, কেউ অতিথি আপ্যায়নে, আবার কেউ বন্ধুর জন্য কিনছেন মাংস। তবে সবার জন্য সুযোগ একটাইকতটুকু কিনবেন, তা নির্ধারণ করবেন ক্রেতা নি জেই।

ফারুকের কাছে ২৫০ গ্রাম কিংবা দুই কেজির ক্রেতার মধ্যে কোনো পার্থক্য নেই।

About Author Information

Popular Post

আকভানের প্রভাবে চৌগাছার জগদীশপুরের  সাড়ে ৬’শ বছরের সেই তেঁতুল গাছটি ভেঙ্গে পড়েছে

ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী উদ্যোগ, ২৫০ গ্রাম থেকে ২ কেজি—যার যতটুকু প্রয়োজন,ততটুকুই রান্না করা মাংস

Update Time : 9 Hours Ago