Dhaka , Sunday, 22 November 2026
সর্বশেষ:
আকভানের প্রভাবে চৌগাছার জগদীশপুরের  সাড়ে ৬’শ বছরের সেই তেঁতুল গাছটি ভেঙ্গে পড়েছে ঝিনাইদহে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মীকল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-মালয়েশিয়ায় ৫ দিনের সফরে গেছেন ডা: শফিকুর রহমান: তার সফর সঙ্গী এমপি ডাঃ ফরিদ ও এম পি আরমান ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত আকভান’র প্রভাবে লাগাতার বৃষ্টি; পাকা আমন ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় চাষির সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্ ঝিকরগাছায় নান্দনিক আয়োজনে এম কে ফুড কোর্ট’র শুভ উদ্বোধন সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ ‘বিজয়’ ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী উদ্যোগ, ২৫০ গ্রাম থেকে ২ কেজি—যার যতটুকু প্রয়োজন,ততটুকুই রান্না করা মাংস শৈলকুপায় বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্যের সংকটের আশঙ্কা

সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ ‘বিজয়’

0-0x0-0-0-{}-0-0#bokehtype:0#;illum:5 scene:0 humanIn:0;

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাগেরহাটের মোংলায় জন সাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা ‘বিজয়’।
শনিবার (২১ নভেম্বর ২৬) দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দিগরাজ নৌবার্থে যুদ্ধজাহাজটি পরিদর্শনের সুযোগ পান সাধারণ মানুষ।
যুদ্ধজাহাজটি একনজর দেখতে শিশু-কিশোর, শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমে।
দর্শনার্থীরা যুদ্ধজাহাজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। জাহা জের অস্ত্র ও সরঞ্জাম, পরিচালন ব্যবস্থা, নৌসদস্যদের দা য়িত্ব এবং দেশের সমুদ্রসীমা সুরক্ষায় নৌবাহিনীর ভূমিকা সম্পর্কে জানার সুযোগ পান তাঁরা।
অনেকের কাছে যুদ্ধজাহাজটি কাছ থেকে দেখার অভিজ্ঞতা ছিল একেবারেই নতুন। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে ছিল ব্যাপক কৌতূহল ও উৎসাহ।
যুদ্ধজাহাজ পরিদর্শনে আসা দর্শনার্থীরা জানান, বই ও টেলি ভিশনে যুদ্ধজাহাজ দেখলেও সরাসরি এত কাছ থেকে দেখা র সুযোগ আগে হয়নি।
জাহাজের ভেতরের বিভিন্ন কার্যক্রম, নৌসদস্যদের দায়িত্ব ও দেশের জলসীমা নিরাপদ রাখতে তাঁদের ভূমিকা সম্পর্কে জা নতে পেরে তাঁরা আনন্দিত।
এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, সশস্ত্র বাহিনী সম্পর্কে আগ্রহ এবং দেশের নিরাপত্তায় বাহিনীর অব দান সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করেন তাঁরা।
বানৌজা ‘বিজয়’-এর অধিনায়ক কমান্ডার ফয়সল আহমেদ বলেন, “সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সাধারণ মানুষের জন্য যুদ্ধজাহাজটি উন্মুক্ত রাখার মূল উদ্দেশ্য হলো নৌবাহিনীর কার্যক্রম, সক্ষমতা ও দেশের সমুদ্রসীমা রক্ষায় নৌসদস্যদের দায়িত্ব সম্পর্কে জনগণকে ধারণা দেওয়া।
বিশেষ করে নতুন প্রজন্ম যেন নৌবাহিনী সম্পর্কে জানতে পারে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী র অবদান উপলব্ধি করতে পারে, সে লক্ষ্যেই এ আয়োজন।”
এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্ম দানকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বাং লাদেশ নৌবাহিনী। সকালে নৌবাহিনীর মসজিদগুলোতে বাদ ফজর শহীদদের আত্মার মাগফেরাত, দেশের সুখ-সমৃ দ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কাম নায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ ছাড়া দিবসটির তাৎপর্য তুলে ধরে নৌবাহিনীর বিভিন্ন জা হাজ ও ঘাঁটিতে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের ওপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
নৌবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আয়োজন করা হয় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদ স্যদের অসামান্য অবদান ও আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে মোংলায় যুদ্ধজাহাজ ‘বিজয়’ সর্বসাধা রণের জন্য উন্মুক্ত রাখার মধ্য দিয়ে নৌবাহিনীর সঙ্গে সা ধারণ মানুষের সরাসরি পরিচিতি ও সম্পৃক্ততার সুযোগ সৃষ্টি হয়।#
About Author Information

Popular Post

আকভানের প্রভাবে চৌগাছার জগদীশপুরের  সাড়ে ৬’শ বছরের সেই তেঁতুল গাছটি ভেঙ্গে পড়েছে

সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ ‘বিজয়’

Update Time : 9 Hours Ago