Dhaka , Sunday, 22 November 2026
সর্বশেষ:
আকভানের প্রভাবে চৌগাছার জগদীশপুরের  সাড়ে ৬’শ বছরের সেই তেঁতুল গাছটি ভেঙ্গে পড়েছে ঝিনাইদহে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মীকল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-মালয়েশিয়ায় ৫ দিনের সফরে গেছেন ডা: শফিকুর রহমান: তার সফর সঙ্গী এমপি ডাঃ ফরিদ ও এম পি আরমান ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত আকভান’র প্রভাবে লাগাতার বৃষ্টি; পাকা আমন ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় চাষির সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্ ঝিকরগাছায় নান্দনিক আয়োজনে এম কে ফুড কোর্ট’র শুভ উদ্বোধন সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ ‘বিজয়’ ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী উদ্যোগ, ২৫০ গ্রাম থেকে ২ কেজি—যার যতটুকু প্রয়োজন,ততটুকুই রান্না করা মাংস শৈলকুপায় বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্যের সংকটের আশঙ্কা

ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে কাজী আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে শেখ মাহতাব হোসেন নির্বাচিত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডুমুরিয়া প্রেসক্লাব প্রাঙ্গণে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনু ষ্ঠিত হয়।

ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন পরি চালনা কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এম এ এর শাদ, মোঃ আনোয়ার হোসেন আকুন্জি এবং এনামুল বাসার টিটো।

নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি সাব্বির খান ডালিম, অর্থ সম্পাদক এস রফিক, যুগ্ম সাধা রণ সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) খান মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দিপ্তীমান বাপ্পী, দপ্তর সম্পাদক মোঃ আক্তারুজ্জামান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুর রশিদ।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোঃ আজ হারুল ইসলাম, মমিনুল ইসলাম মনির ও মোঃ আরিফুজ্জা মান নয়ন।

নির্বাচন কেন্দ্র পরিদর্শন ও ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) খায়রুল আনা ম, ডুমুরিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) খন্দকার হাফি জুর রহমান, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, খুলনা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা বাবলু, জেলা বিএনপির সদস্য সরদার আব্দুল মালেক এবং উপজেলা বিএনপির নেতা শেখ ফরহাদ হোসেন ও শেখ শাহিনুর রহ মান।

প্রধান নির্বাচন কমিশনার এম এ এরশাদ ফলাফল প্রকাশ করে বলেন, “সকাল থেকে দুপুর পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খল, স্বনচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

ভোটার ও প্রার্থীদের সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতি কর ঘটনা ছাড়াই আমরা নির্বাচন শেষ করতে পেরেছি।

নবনির্বাচিত কমিটি ডুমুরিয়া প্রেসক্লাবের ঐতিহ্য ও সাংবাদি কদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

নির্বাচন চলাকালে পরিদর্শনে এসে খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ বলেন, একটি গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডুমুরিয়া প্রেসক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।

সাংবাদিক সমাজ সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ নের মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে কাজ করবে নব নির্বাচিত কমিটির কাছে এটাই আমাদের প্রত্যাশা।”

নবনির্বাচিত সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সকল ভোটার, নির্বাচন কমিশন,আইনশৃঙ্খলা বাহিনী ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, তারা ডুমুরিয়া

প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদি কতার ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

About Author Information

Popular Post

আকভানের প্রভাবে চৌগাছার জগদীশপুরের  সাড়ে ৬’শ বছরের সেই তেঁতুল গাছটি ভেঙ্গে পড়েছে

ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত

Update Time : 8 Hours Ago