যশোরের চৌগাছা থানার নবা গত অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান রনির সঙ্গে চৌগাছা প্রেসক্লাব ও রিপোর্টাস ক্লাব সাংবাদিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে ছে।
আজ রবিবার (২২নভেম্বর) বিকাল ৫ ঘটিকায় ওসির নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব চৌগাছার সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু,সাবেক সভাপতি ও সহ কারী অধ্যাপক ইয়াকুব আলী,রিপোর্টার্স ক্লাবের (ভার প্রাপ্ত) সভাপতি মাস্টার শওকত আলী,সাধারণ সম্পাদক হাসান মাহমুদ,সাপ্তাহিক চৌগাছার প্রকাশক ও সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জ্বল,প্রেসক্লাব চৌগাছার যুগ্ম আ হ্বায়ক টিপু সুলতান, প্রভাষক আসিফ ইকবাল রকি, ইঞ্জিনিয়ার রাজু আহমেদ, ইমাম হোসেন সাগর ও সাংবাদিক খলিলুর রহমান জুয়েল,খালেদুর রহমান,ফারুক আহমেদ, শিবলু রহমান সহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ।
চৌগাছা সীমান্তবর্তী উপজেলা হওয়ায় সভায় মাদক নির্মূল ও সীমান্তপথে মাদক পাচার প্রতিরোধের বিষয় টি বিশেষ গুরুত্ব পায়।
মাদকের বিস্তার রোধ,মাদক কারবারিদের চিহ্নিত করা এবং সীমান্ত দিয়ে মাদক পাচার বন্ধেপুলিশের কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় নবাগত ওসি মেহেদী হাসান রনি মাদকসহ সব ধর নের অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সাংবাদিক নেতৃবৃন্দ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি অপরাধ ও মাদকবিরোধী কার্যক্রমে পুলিশ কে সহযোগিতার আশ্বাস দেন।

মাদক নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন চৌগাছা থানার নবাগত ওসি মেহেদী হাসান রনি 


















