যশোরের চৌগাছা থানার নবা গত অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান রনির সঙ্গে উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় চৌগাছা থানায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আ লোচনা করেন জামায়াত নেতৃবৃন্দ।
এ সময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধপ্রবণতা রোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যকর ও দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
জবাবে নবাগত ওসি মেহেদী হাসান রনি উত্থাপিত সমস্যা গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন ও জন সেবামূলক কার্যক্রমে পুলিশের পাশে থেকে জামায়াত নেতৃবৃ ন্দসহ সকলের সহযোগিতা কামনা করেন।
এ মতবিনিময় সভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি নুরুজ্জামান আল মামুন, সহঃসেক্রে টারি কামাল আহমেদ ও মাওলানা গিয়াস উদ্দিন উপজেলা বায়তুল মাল সম্পাদক ইমদাদুল হক, নারায়ণপুর ইউনি য়নের চেয়ারম্যান প্রার্থী তহিদুর রহমান সরদারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চৌগাছা (যশোর) প্রতিনিধি : 


















