Dhaka , Tuesday, 24 November 2026
সর্বশেষ:
ঝিনাইদহে সাড়ে ৪ হাজার কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ ভাঙ্গায় গভীর রাতে বাড়িতে আগুন, পুড়ে প্রাণ গেল প্যারালাইসিসে আক্রান্ত বৃদ্ধের;ছেলে আটক শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষ,আহত ১০: দোকান বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট Bome MIDI Translator Pro Portable + Crack for PC 2026 চৌগাছার নবাগত ওসির সাথে মতবিনিময় সভা করলেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ভৈরব নদের কচুরিপানা পরিষ্কারে মাঠে নামলো ডা.উষাঃতার সহযোগিতার এগিয়ে আসলো WAB ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন! বাগেরহাটে PGCB-এর বিদ্যুৎ সঞ্চালন লাইনের রুট পরিবর্তনের দাবি সুন্দরবনে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসছিল পুণ্যার্থীবাহী বোট, ২৯ জনকে উদ্ধার করল কোস্ট গার্ড দীর্ঘ ১৭ বছর পর বাগেরহাট বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত নওগাঁ সদরে সরিষা চাষে প্রণোদনা উপকরণ পাচ্ছেন ৫ হাজার কৃষক

শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষ,আহত ১০: দোকান বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
এ সময়  ২০টি বাড়িঘর ও তিনটি দোকান ভাঙচুর সহ মালা মাল লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দোহারো গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় সামাজিক আধি পত্য বিস্তারকে কেন্দ্র করে দোহারো গ্রামের সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লা ও ইউনিয়ন যুবদল নেতা মেহেদী হাসান বাবুর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই জেরে সোমবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুপক্ষের  ১০ জন আহত হয় ও।
বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য  শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লা বলেন, কী নিয়ে মারামারি হয়েছে, তা তিনি জানেন না। তিনি গ্রামের বাইরে ছিলেন।
সেখানে থাকা অবস্থায় সংবাদ  পাই যে, তাঁর দুই সমর্থককে মারধর প্রতিপক্ষ বাবুর সমর্থকরা । এরপর সংঘর্ষের ঘটনা ঘটে। তার কয়েকজন সমর্থক আহত হয়েছে।
অন্যদিকে যুবদল নেতা মেহেদী হাসান বাবু অভিযোগ করে বলেন, প্রতিপক্ষের লোকজন তাঁর ২০ সমর্থকের বাড়িঘর ও তিনটি দোকান ভাঙচুর করেছে। বাধা দিতে গেলে তাঁর পাঁচ সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় লিখিত অ ভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
About Author Information

Popular Post

ঝিনাইদহে সাড়ে ৪ হাজার কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষ,আহত ১০: দোকান বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট

Update Time : 33 Minutes Ago