Dhaka , Tuesday, 24 November 2026
সর্বশেষ:
আঃলীগের দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যশোরের চুড়ামনকাটি যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝিনাইদহে সাড়ে ৪ হাজার কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ ভাঙ্গায় গভীর রাতে বাড়িতে আগুন, পুড়ে প্রাণ গেল প্যারালাইসিসে আক্রান্ত বৃদ্ধের;ছেলে আটক শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষ,আহত ১০: দোকান বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট Bome MIDI Translator Pro Portable + Crack for PC 2026 চৌগাছার নবাগত ওসির সাথে মতবিনিময় সভা করলেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ভৈরব নদের কচুরিপানা পরিষ্কারে মাঠে নামলো ডা.উষাঃতার সহযোগিতার এগিয়ে আসলো WAB ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন! বাগেরহাটে PGCB-এর বিদ্যুৎ সঞ্চালন লাইনের রুট পরিবর্তনের দাবি সুন্দরবনে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসছিল পুণ্যার্থীবাহী বোট, ২৯ জনকে উদ্ধার করল কোস্ট গার্ড দীর্ঘ ১৭ বছর পর বাগেরহাট বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ভাঙ্গায় গভীর রাতে বাড়িতে আগুন, পুড়ে প্রাণ গেল প্যারালাইসিসে আক্রান্ত বৃদ্ধের;ছেলে আটক

ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক বিরোধের জেরে গভীর রা তে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্যারালাইসিসে আক্রা ন্ত বৃদ্ধ আসমান হাওলাদারের (৬৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ ঘটনায় নিহতের ছেলে সুজন হাওলাদার (২৭) নামক কে আটক করেছে পুলিশ।

অগ্নিকাণ্ডটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে—তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর ) রাত ২টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষি ণ চান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসমান হাওলাদার বসি র উদ্দিন হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুজন হাওলাদার দীর্ঘদিন মালয়ে শিয়ায় প্রবাসে ছিলেন। দেশে ফেরার পাঁচ দিন পর তিনি নতুন করে বিয়ে করেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। তাঁর একাধিক বিয়ে এবং দ্বিতীয় স্ত্রী লাইজুর বেগমকে সাথে করে পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এ নিয়ে এলাকায় উত্তেজনাও ছিল। বিরোধ মীমাংসার জন্য গত শুক্রবার স্থানীয়ভাবে সালিশের আয়োজনের কথা থাক লেও সেখানে সুজন হাওলাদার উপস্থিত ছিলেন না বলে জা নান স্থানীয় বাসিন্দারা।

অগ্নিকাণ্ডের ঘটনার বিষয় সুজন হাওলাদারের দ্বিতীয় স্ত্রী লাইজুর বেগম বলেন, আগুন লাগার সময় তাঁর শ্বশুর ঘরের ভেতরে আটকা পড়ে চিৎকার করছিলেন।

তিনি অন্য ঘর থেকে বেরিয়ে তাঁকে উদ্ধারের জন্য প্রাণপণ চেষ্টা করেন। কিন্তু ঘরের ভেতরে বৈদ্যুতিক তার থাকায় আ গুনের মধ্যে প্রবেশ করতে পারেননি। পরে তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

লাইজুর বেগমের অভিযোগ, তাঁর স্বামী সুজন হাওলাদার এলাকার লোকজনকে ফাঁসানোর উদ্দেশ্যে আগুন লাগি য়েছেন।

অন্যদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি করেন, অগ্নিকা ণ্ডের পর সুজন হাওলাদার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁ কে আটক করেন এলাকাবাসী। পরে তাঁকে রশি দিয়ে বেঁধে রাখা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে তিনি একজনের আগুনে পুড়ে মৃত্যুর বিষয়টি দেখতে পান। নিহতের ছেলে সুজন হাওলাদারকে স্থানীয় লোকজন আটক করে রেখেছিলেন।

এসআই মিজানুর রহমান আরও জানান, পারিবারিক বিরো ধের জেরে কিংবা কাউকে ফাঁসানোর উদ্দেশ্যে এ ঘটনা ঘটা নো হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গভীর রাতে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দক্ষিণ চান্দ্রা গ্রামে শোকের পাশাপা শি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

About Author Information

Popular Post

আঃলীগের দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যশোরের চুড়ামনকাটি যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ভাঙ্গায় গভীর রাতে বাড়িতে আগুন, পুড়ে প্রাণ গেল প্যারালাইসিসে আক্রান্ত বৃদ্ধের;ছেলে আটক

Update Time : 27 Minutes Ago