Dhaka , Wednesday, 25 November 2026

লালপুরে মোবাইল ফোন ছিনিয়ে চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ফেলে হত্যা, আটক ৪ জন

ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক যাত্রী। তার মুঠোফোন ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ছিনতাই কারীদের বিরুদ্ধে।
এতে ওই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে সংযোগ স্থল থেকে এক না রীসহ চারজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উচ্চপ্রযুক্তি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম মোনারুল ইসলাম। তিনি পাবনার টেবুনিয়া এলা কার ঘরনাপাড়া গ্রামের নওশেরের ছেলে।
আটক ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের লিজা খাতুন, গাইবা ন্ধার সুন্দরগঞ্জ উপজেলার আব্দুর রহিম, কুড়িগ্রামের নাগেশ্ব রী উপজেলার মরশেদ আলী এবং নেত্রকোনার দুর্গাপুর উপ জেলার হৃদয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোনারুল ইসলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে রাজশাহী যাচ্ছিলেন।
ট্রেনটি কালিয়াকৈরের উচ্চপ্রযুক্তি পার্ক এলাকায় পৌঁছালে ছাদে থাকা কয়েকজন ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।
এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মোনারুলের মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেও য়া হয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। এদিকে মঙ্গলবার দুপুরে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে সংযোগস্থলে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় চারজনকে আটক করে রেলওয়ে পুলিশ।
জিজ্ঞাসাবাদে তারা ট্রেনে সংঘটিত ছিনতাই ও যাত্রীকে ফে লে দেওয়ার ঘটনা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
পরে তাদের কাছ থেকে একটি মুঠোফোন উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল বিন আহসান বলেন, ঘটনাটি ঢাকা রেলওয়ে জেলা তদন্ত করছে। আমরা তাদের সহযোগিতা করছি।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা রেলওয়ে জেলা তদন্ত কর ছে।
About Author Information

Popular Post

লালপুরে মোবাইল ফোন ছিনিয়ে চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ফেলে হত্যা, আটক ৪ জন

Update Time : 45 Minutes Ago