নাটোরের লালপুরে আদালতের নির্দেশনা অমান্য করে গাছ কেটে ও ফসল নষ্ট করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠে ছে পুলিশের এক ট্রাফিক পরিদর্শকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কামনা রায় লালপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার বিরোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কামারুজ্জামান কামাল চট্টগ্রামে পুলি শের ট্রাফিক পরিদর্শক হিসেবে কর্মরত। তাঁর ভাই হাসানু জ্জামান মুকুলকেও এ ঘটনায় অভিযুক্ত করেছেন কামনা রায়।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিরোপাড়া মৌজায় একটি জমি প্রায় ৪৮ বছর ধরে ভোগদখল করে আসছেন কামনা রায়। জমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে দুটি মামলা হয়।
উভয় মামলাতেই নিজের পক্ষে রায় পেয়েছেন বলে দাবি করেন কামনা রায়। পাশাপাশি প্রতিপক্ষের বিরুদ্ধে জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল বলেও অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে হাসানুজ্জামান মুকুল ১০ থেকে ১২ জনকে সঙ্গে নিয়ে ওই জমিতে প্রবেশ করেন।
এ সময় ফসল নষ্ট করে জমিতে চাষ দেওয়া হয় এবং সিমে ন্টের পিলার বসিয়ে তার দিয়ে ঘেরা দেওয়া হয়। বাধা দিতে গেলে কামনা রায় ও তাঁর স্বামীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
কামনা রায়ের অভিযোগ, পুলিশে কর্মরত থাকার পরিচয় ও প্রভাব কাজে লাগিয়ে কামারুজ্জামান জমি দখলের চেষ্টা করছেন। তাঁর নির্দেশেই এ ঘটনা ঘটানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন কামারুজ্জামান কামাল। তিনি বলেন, আমি চট্টগ্রামে আছি। জমি দখলের অভিযোগ মিথ্যা। জমিটি আমরা ১৯৭৮ সালে কিনেছি এবং আমাদের ভোগদখলেই ছিল।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়ে ছে। আদালতের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এস ইসলাম,লালপুর (নাটোর) প্রতিনিধি। 


















