Breaking News

নওগাঁয় সালিশ বৈঠকে উপস্থিত থাকার জেরে ছুরিকাঘাতে নিহত ১

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁয় জমিজমা নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠকে উপস্থিত থাকার জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে গোলাম.হোসেন (৫২) নামে এক জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার
দুবলহাটি ইউনিয়নের সুনলিয়া মালঞ্চি গ্রামে ঘটনাটি ঘটে। নিহত.গোলাম হোসেন মালঞ্চি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। নিহতের চাচাতো ভাই নয়ন ইসলাম জানান, মালঞ্চি গ্রামের বাসিন্দা হারুনুর.রশিদ ও আজাদ নামে দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।
এবিষয়ে কিছুদিন আগে দুই পক্ষ একজন.অ্যা ডভো. কেটের কাছে সালিশ বৈঠকে বসেন। সেখানে নিহত গো লাম হোসেন উপস্থিত.ছিলেন এবং আজাদের পক্ষে কথা বলেন। এই জেরে বুধবার রাতে গোলাম.হোসেনের সাথে কথা-কাটাকাটি হয় হারুনুর রশিদের। একপর্যায়ে হারু নের ছেলে অন্তর এসে গোলাম হোসেনকে ছুরি কাঘাত করে। এরপর.স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁর সদর হাসপাতালে নেওয়ার পথে তার.মৃত্যু হয়।

এবিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম.সিদ্দিকী বলেন, সংবাদ পাওয়ার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।.মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ওসি আরও বলেন,

এবিষয়ে একটি হত্যাা মামলা দায়েরর প্রস্তুতি চলছে। মামলা দায়ের হলে.প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About admin

Check Also

নওগাঁয় হাসপাতালের সামনে থেকে রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁয় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে …