Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ ঝিকরগাছায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাঃ মাদক ও চাদাবাজ ও আইন শৃংখলা উন্নয়নে কঠোর পদক্ষেপ প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মজিবুর রহমান মঞ্জু জালিয়াতি করে সরকারি সম্পত্তি দখল,এসিল্যান্ডের অ্যাকশনে ক্ষুব্ধ ভূমিদস্যুচক্রের অপপ্রচার দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে  স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে

বাগেরহাটে সুইস গেইট নির্মাণের দাবিতে কৃষকদের মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : 04:26 pm, Saturday, 15 November 2025
  • 63 Time View
ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের খেগড়াঘাট এলাকায় সুইস গেট নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানিয় কৃষকরা।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে এলাকাবাসীর উদ্যোগে আ য়োজিত এ কর্মসূচিতে প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে সুইস গেট নির্মা ণকে এলাকার জরুরি প্রয়োজন বলে মন্তব্য করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন খেগড়াঘাট মাধ্যমিক বিদ্যা লয় পরিচালনা কমিটির।সভাপতি শেখ রিপণ, কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সোহেল তরফদার, বিএনপি নেতা শেখ মোকলেসুর রহমান, গাজী মহর উদ্দিন, শেখ নিজাম উদ্দিন, তরফদার জাকারিয়া সোহাগ, রকিবুল ইসলাম পান্না, ডাক্তার মাহফুজুর রহমান, মাস্টার জাহাঙ্গীর হোসেন, মল্লিক হাসান, সুমন ফকিরসহ
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, খেগড়াঘাট এলাকায় সুইস গেট না থাকায় দীর্ঘদিন ধরে স্থানীয়রা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

জোয়ারের পানি, নাব্যতা সংকট ও জলাবদ্ধতার।কারণে এলাকার বহু পরিবার ও কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদী ও খালের পানি।নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে ঘরবাড়ি, রাস্তাঘাট এবং ফসলি জমিতে পানি উঠে যায়।

তারা অভিযোগ করেন, বিগত স্বৈরাচারী সরকারের আ মলে সুইস গেট নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, ফলে ভাঙন ও জলাবদ্ধতার সমস্যায় এলাকাবাসীর দুর্ভোগ আরও বেড়েছে।

বক্তারা আরও বলেন, সুইস গেট নির্মাণকে ঘিরে বিভিন্ন মহলের অনাকাঙ্ক্ষিত বাধা ও প্রভাবশালীদের অন্তর্ঘাত মূলক কর্মকাণ্ডের কারণে আজও প্রকল্পটি বাস্তবায়ন হয়নি।

স্থানীয়দের দাবি এ সমস্যার দ্রুত সমাধান করতে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এজন্য তারা দ্রুত সুইস গেট নির্মাণের অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানান।
About Author Information

Popular Post

সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌ বন্ধন

বাগেরহাটে সুইস গেইট নির্মাণের দাবিতে কৃষকদের মানববন্ধন

Update Time : 04:26 pm, Saturday, 15 November 2025