শহিদুল ইসলাম মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে ধানের শীষ প্রতীককে বিজয় করার লক্ষে ২২ নভেম্বর দিন ব্যাপি ঝিনাইদহের মহেশপুর উপজেলার ২ নং ফতেপুর ইউনি য়নে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে পুরুষ /
মহিলাদের উপস্থিতিতে সর্ব-সাধারণের সাথে মতবিনিময় সভা ও ও প্রতিটি ওয়ার্ডে পুরুষ / মহিলা সমন্মিত ১৬ জনের নাম উল্লেখ করে নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে।
ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফারুক খাঁন ও সাধারণ সম্পাদক সেলিম রেজার নেতৃত্বে ফতে পুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সেন্টার ভিত্তিক নির্বা চনী কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় বাদী দলের ঝিনাইদহ – ৩ ( মহেশপুর – কোটচাঁদ পুর) আসন ধানের শীর্ষের মনোনীত প্রার্থী ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ মরহুম শহিদুল ইসলাম মাষ্টারের জৌষ্ঠ পুত্র মোহাম্মদ মেহেদী হাসান রনি।
বিশেষ অতিথি হিসাবে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা ও ২ নং ফতেপুর ইউ নিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম সর্দার।
ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গোলাম ফা রুক খাঁন, সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা প্রমুখ।
এসময় মহেশপুর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি র সভাপতি / সাধারণ সম্পাদক / পুরুষ + মহিলা দল সংগঠনের নেতাকর্মী সহ দলীয় অঙ্গসংগঠনের শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহেশপুর উপজেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া।

Reporter Name 



















