Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

শৈলকুপায় সার মজুদদার ও কালোবাজারিদের বিরুদ্ধে চলছে সেনা অভিযান,  বিপুল পরিমাণ ভর্তুকির সার উদ্ধার 

  • Reporter Name
  • Update Time : 10:43 am, Thursday, 4 December 2025
  • 15 Time View
মফিজুল ইসলাম শৈলকুপা (ঝিনাইদহ) :
শৈলকুপায় সার মজুদদার ও কালোবাজারিদের বিরুদ্ধে শুরু হয়েছে সেনা অভিযান। অভিযানে বিপুল পরিমাণ ভর্তুকির সার উদ্ধার করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যহত রয়েছে। এসময় কৃষি কর্মকর্তা ও পুলিশ  উপস্থিত ছিল।
এদিকে অভিযানের খবর জানতে পেরে গা ঢাকা দেয় বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি  নোমান পারভেজ। তিনি তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গুদাম বন্ধ রেখে সটকে পড়েন।
খোঁজ নিয়ে জানা গেছে  সার সংকট দেখিয়ে সার ব্যব সায়ীরা কৃষকদের কাছে  বেশি দামে বিক্রি  করার কারণে বৃহস্পতিবার সকালে সার ব্যবসায়ীদের বিরুদ্ধে  সেনা বাহিনী অভিযান শুরু করে। শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা ও সেনা বাহিনী অভিযান চালিয়ে শৈলকুপার হাইস্কুল রোড সংলগ্ন মেসার্স জীম ট্রেডার্সের মালিক সিরাজুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা ও ১৬৫ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়েছে।
এছাড়া পাইলট স্কুল মার্কেটের একটি গোডাউনে তালাবদ্ধ অবস্থায় ১১০ বস্তা টিএসপি, ও  ৭৫বস্তা ডিএপি উদ্ধার করা হয়েছে। তবে মালিক পালিয়েছে।উদ্ধারকৃত সার সেনাবাহিনী ও কৃষি  কর্মকর্তা কৃষকদের মাঝে ন্যায্য  মূল্য বিতরণ করে।
এ ব্যাপারে শৈলকূপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফু জ্জামান জানান সরকারি ন্যায্য মূল্যের সার বেশি দামে বিক্রি করার অভিযোগে আমরা অভিযান চালিয়ে দুটি গুদাম থেকে ২৭৫ বস্তা ডিএপি সার ও ৭৫ বার্তা টিএসপি সার উদ্ধার করে ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে।
About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

শৈলকুপায় সার মজুদদার ও কালোবাজারিদের বিরুদ্ধে চলছে সেনা অভিযান,  বিপুল পরিমাণ ভর্তুকির সার উদ্ধার 

Update Time : 10:43 am, Thursday, 4 December 2025