পৌর সদরের রেলওয়ে স্টেশন সংলগ্ন ঐতিহ্যবাহী সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং স্কুল ক্যাম্পাসে শনিবার (০৬ ডিসেম্বর) সকাল ১১টার সময় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উঠান বৈঠককে নিশানা লেডিস ক্লাবের সভাপতি ও সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস স্কুলের অধ্যক্ষ মাসুমা মিম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপজেলা মহিলা বিষয়ক অফিসার ও জেলা মহিলা অধিদপ্তরের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) অনিতা মল্লিক।
বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলার মহিলা অধি দপ্তরের উপ পরিচালক (অবসরপ্রাপ্ত) একেএম শফিউল আজম রুমী, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সাংবাদিক ইলিয়াস উদ্দিন, ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন মুকুল, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক ও সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, নিশানা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক রুমানা শারমিন, সদস্য মারিয়া আকতার, শারমীন ইভা, সাজেদা আফরিন, সাম্মি আক্তা র, পান্না খাতুন, আকলিমা আখি, রওশনারা শিখা, পারভী ন আক্তার, প্রেমা দত্ত সহ আরও অনেকে।
Bartabd24.com সব খবর সবার আগে