Breaking News
Oplus_0

খালেদা জিয়া দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন:.বাপ্পী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএ নপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী বলে ছেন অসুস্থতার মধ্যে ও বেগম খালেদা জিয়া দেশের কো টি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

এখন তিনি শুধু বিএনপির নেত্রী নয়, দেশের মানুষের নেত্রী। যা এপর্যন্ত কেউ অর্জন করতে পারেনি।

এই সংকটকালে দেশ, দেশের মানুষ ও গনতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার সুস্থতা প্রয়োজন উল্লেখ করে মনিরুল হাসান বাপ্পী বলেন দেশের ক্রান্তিকাল সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য খালেদা জিয়া কোন অপশক্তি র কাছে কখনো মাথা নত করেনি। দেশের মানুষ কে সাথে নিয়ে বারবার গনতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের কাছে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হলেও দেশ একটি কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে।

নির্বাচন নিয়ে চলছে নানা ষড়যন্ত্র। এসব ষড়যন্ত্র থেকে
দেশকে গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার জন্য বেগম জিয়া র দিকনির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ।

দেশের প্রয়োজনে মহান আল্লাহ প্রিয় নেত্রী কে দ্রুত সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। তিনি দেশের এমন
পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

তিনি ৬ ডিসেম্বর শনিবার বিকালে পাইকগাছা পৌরসভা মাঠে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ এর
সভাপতিত্বে ও সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির
সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, জেলা বিএনপি নেতা জিএম আব্দুস সাত্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, উপজেলা বিএনপির সাবেক সাধা রণ সম্পাদক এসএম এনামুল হক, উপজেলা বিএনপি নেতা তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, কাজী সা জ্জাদ আহমেদ মানিক, শেখ বেনজির আহমেদ লাল, তুষার কান্তি মন্ডল, আবু তালেব, সরদার ফারুক আহ মেদ, এডভোকেট একরামুল হক বিশ্বাস, পৌরসভা বিএনপি নেতা সেলিম রেজা লাকি, এসএম মোহর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এডভোকেট এস্কেন্দার, বিএনপি নেতা মোস্তফা মোড়ল, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, মহিলা দলের সভাপতি লক্ষী রাণী গোলদার, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, মোল্লা ইউনু স আলী, মাষ্টার মুজিবুর রহমান, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শেখ রুহুল কুদ্দুস,
এডভোকেট সাইফুদ্দিন সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, বাসন্তী রাণী মন্ডল ও আনা রুল ইসলাম।

About admin

Check Also

পাইকগাছায় ধানের শীষ প্রতীকের সনাতনী সমাবেশে জনতার ঢল : বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের বন্ধু.. জয়ন্ত কুমার কুন্ডু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ সব ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক …