Dhaka , Wednesday, 11 November 2026
সর্বশেষ:
তহসিলদার আনন্দ ও ইসরায়েলের বিরুদ্ধে অপপ্রচার  সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীর নাকের হাড় ভাঙায়  সাবেক পুলিশ কর্মকর্তার সাত বছরের কাণ্ডদন্ড  ঝিকরগাছায় ফুলের রাজধানী খ্যাত গদখালীর ফুলপ্রেমী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে -সার্কেল এএসপি শৈলকুপায় পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে এক সাংবাদিকের জমি দখলের অভিযোগ শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু শালিখায় ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শৈলকুপায় এনজিওর কিস্তি নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ, বিষপানে গৃহবধূর মৃত্যু বাগেরহাটে চারটি সামাজিক নিরীক্ষার ফলাফল জানালো নির্মান সমাজ উন্নয়ন সংস্থা  শার্শার পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ লালপুরে আওয়ামীলীগ নেতা কর্মী আটক 

ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : 01:19 pm, Tuesday, 9 December 2025
  • 43 Time View

ঝিনাইদহ প্রতিনিধিঃ
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যে ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ে র আয়োজনে এ দিবস পালিত হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের পরিবেশনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এসময় জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। পরে দিবস উপলক্ষে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহ রেরবও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দুদকের আঞ্চলিক কার্যালয়ের সামনে গিয়ে মানব বন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।

এতে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, দুদকের উপ-পরিচালক তরুন কান্তি ঘোষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, সকলকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতিকে “না” বলার আহ্বান জানান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরে দুর্নীতি বিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

About Author Information

Popular Post

তহসিলদার আনন্দ ও ইসরায়েলের বিরুদ্ধে অপপ্রচার 

ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

Update Time : 01:19 pm, Tuesday, 9 December 2025