Breaking News

সাতক্ষীরায় যাত্রীবাহী বাসের  ধাক্কায় ইজিবাইক চালক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ও ইজিবাইক মুখোমুখি সং ঘর্ষে ইজিবাইক চালক নিহত ও কয়েকজন বাস যাত্রী আহত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে সদর উপ জেলাধীন সাতক্ষীরা- খুলনা মহাসড়কের  বিনের পোতা ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।
আহত বাদ যাত্রীদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা আড়াইটার দিকে সাতক্ষীরা- খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের আগে ঢাকাগামী একটি পরিবহন দাঁড়িয়েছিল।
এ সময় বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী বাস সাত ক্ষীরার দিকে আসছিল।
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পরিবহনের পিছন থেকে এক টি টলি হঠাৎ করে বের হওয়ার পর যাত্রীবাহী  বাসটি ট্রলি কে সাইড দিতে গিয়ে সামনের দিক দিয়ে আসা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়।
এ সময় বাসটি উল্টে রাস্তার পর পড়ে যায় এবং ইজিবা ইকটি ভেঙে দুই ভাগ হয়ে যায়।
এতে করে ইজিবাইক চালক ঘটনাস্থলেই নিহত হয়। আওতায় বেশ কয়েকজন বাদ যাত্রী। নিহত ইজিবাইক চালকের পরিচয় জানা যায়নি।
সাতক্ষীরা সদর থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশা ন্ত বলেন, বাস-ইজিবাইক দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন। একজন নিহত হয়েছে বলে জানতে পেরেছি।

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …