Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে ১০০ জন কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ

  • Reporter Name
  • Update Time : 07:27 am, Saturday, 20 December 2025
  • 69 Time View

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে ১০০ জন কৃষকের মাঝে পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের বীজ বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি জিংক ধানের সম্প্রসারণে অগ্রণী কৃষকের প্রশিক্ষণ প্রদান করা হয়। 

শুক্রবার(১৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা র আউলিয়াপুর ইউনিয়নের সিকদার হাট উচ্চ বিদ্যালয় মাঠে অগ্রণী কৃষকদের প্রশিক্ষণ ও বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) ও বাস্তবায়ন করে আন্তর্জা তিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রো গ্রামের রিঅ্যাক্টস- ইন প্রকল্প।

ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু আবদুল্লাহ আল মুজাহিদের সভাপতিত্বে প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, সদরের আউলিয়াপুর ইউ নিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইএসডিও রিএক্টস-ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, প্রজেক্ট অফিসার মোঃ আবু তালহা শিশিরসহ ইএসডিও’র অন্যান্য কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্ব।

মানবদেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে বিস্তা রিত ভাবে আলোচনা করা হয়।

অংশগ্রহণকারীরা আলোচনায় স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন এবং জিংক ধান ও গম কে মানুষের হাতের নাগা লে পৌঁছাতে তাঁরা এর উৎপাদন ও এই বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাবেন মর্মে দৃঢতা প্রকাশ করেন। প্রশিক্ষণ প্রদান শেষে বিনামূল্যে ১০০ জন কৃষককে ৪ কেজি করে মোট ৪০০ কেজি পুষ্টিসমৃদ্দ ব্রি ধান-১০২ জিংক জাতের ভিত্তি ধান বীজ বিতরণ করা হয়।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

ঠাকুরগাঁওয়ে ১০০ জন কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ

Update Time : 07:27 am, Saturday, 20 December 2025