Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁও অঞ্চলে বিলুপ্তির পথে গরুর হাল

  • Reporter Name
  • Update Time : 07:36 am, Saturday, 20 December 2025
  • 55 Time View
 রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ বর্তমান প্রযুক্তি কৃষিকাজের উন্নয়ন ও যান্ত্রিকীকরণের কারণে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে গরুর হালচাষ।
একসময় দেশের গ্রামাঞ্চলে চাষাবাদের প্রধান উপকরণ ছিল গরু ও লাঙল। কৃষকরা গরুর জোত বেঁধেই জমি করতেন চাষ। কিন্তু এখন আর আগের সেই দৃশ্য দেখা যায় না।
ট্রাক্টর, পাওয়ার টিলারসহ বিভিন্ন আধুনিক কৃষিযন্ত্র সহ জলভ্য হওয়ায় গরুর হালের ব্যবহার দ্রুত কমে যাচ্ছে।
খরচ, সময় সাশ্রয় এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই কৃষকরা ঝুঁকছেন যান্ত্রিক পদ্ধতির দিকে। ফলে গরুর হালচাষ এখন প্রায় ইতিহাস হয়ে যাচ্ছে।
২২ টি ইউনিয়ন ঘুরে ঘুরে দেখলাম রহিম,দুলাল,সিদ্দিক আরো অনেক কৃষক জানান, গরু পালনের ব্যয় বহন করা এখন বেশ কঠিন। জমি কমে যাওয়া, খাবারের দাম বৃদ্ধি ও আধুনিক যন্ত্রের সহজ ব্যবহার সব মিলিয়ে গরুর হাল আর কৃষকের কাছে লাভজনক নয়।
ঠাকুরগাঁও কৃষি বিশেষজ্ঞরা বলছেন, গরুর হাল শুধু কৃষি কাজের উপকরণ নয়, গ্রামীণ সংস্কৃতিরও এক গুরুত্বপূর্ণ ঐতিহ্য। এটি হারিয়ে গেলে গ্রামীণ জীবন ও ঐতিহ্য থেকে মুছে যাবে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই এ ঐতিহ্য রক্ষা য় সচেতনতা ও আগ্রহ বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা।
এক সময়ের কৃষির মূল ভিত্তি গরুর হাল—আজ বিলুপ্তির পথে। গ্রামীণ সমাজের সেই চিরচেনা দৃশ্য ফিরবে কিনা, তা এখন সময়ই বলে দেবে।
About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

ঠাকুরগাঁও অঞ্চলে বিলুপ্তির পথে গরুর হাল

Update Time : 07:36 am, Saturday, 20 December 2025