Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় কোস্ট গার্ডের অভিযানে ৬ জন আটক

  • Reporter Name
  • Update Time : 02:11 pm, Saturday, 20 December 2025
  • 97 Time View
মোঃ আবু বকর সিদ্দিক মোংলাঃ
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অংশ হিসেবে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোনের নেতৃত্বে বাগেরহাটের মোংলা ও মোড়েলগঞ্জ, খুলনার রূপসা ও দাকোপ এবং সাতক্ষী রার শ্যামনগর থানাধীন জয়খালী এলাকায় পৃথক পাঁচটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এসব এলাকা থেকে আসাদুজ্জামান সবু জ (৩৪), মোঃ শাহীন আলম (৪৮), রবিউল ইসলাম লিটু (৫৮), শেখ আজহারুল ইসলাম (৬৭), বিদ্যুৎ বিশ্বাস (৬৬) ও মোঃ শাহীনুর গাজী (৩৮) নামের ছয়জনকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, আটককৃতরা সকলেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।#
About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় কোস্ট গার্ডের অভিযানে ৬ জন আটক

Update Time : 02:11 pm, Saturday, 20 December 2025