Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টা খাবার হোটেলকে ১৩ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : 03:57 pm, Friday, 26 December 2025
  • 58 Time View
হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভি যানে চারটি খাবার হোটেলকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকার চারটি খাবার হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ। এ সময় থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

অভিযানকালে দেখা যায়, হোটেলগুলোতে অপরিচ্ছন্ন রান্নাঘর, নোংরা বাসনপত্র, স্বাস্থ্যসম্মত পরিবেশের অভাব এবং খাবার সংরক্ষণে চরম অবহেলা রয়েছে।

এসব অনিয়মের প্রেক্ষিতে সংশ্লিষ্ট হোটেল মালিকদের বিরুদ্ধে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইনে অর্থদন্ড প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজি স্ট্রেট রেজওয়ানা নাহিদ বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করা মারাত্মক ঝুঁকিপূর্ণ।

সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। হোটেল ও রেস্তোরাঁ মালিকদের স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

প্রশাসনের এ অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, নিয়মিত নজরদারি থাকলে খাবারের মান ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত হবে।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টা খাবার হোটেলকে ১৩ হাজার টাকা জরিমানা

Update Time : 03:57 pm, Friday, 26 December 2025