Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

দালাল নয়, সরাসরি থানায় এসে পুলিশের সেবা নিন:এএসপি রেফাতুল ইসলাম

  • Reporter Name
  • Update Time : 05:10 pm, Wednesday, 14 January 2026
  • 60 Time View
মোঃ আবু বকর সিদ্দিক মোংলা বাগেরহাট আগামী জা তীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরি স্থিতি স্বাভাবিক রাখা ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের মোংলায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার চাঁদপাই ইউনিয়নের মাজার সংলগ্ন এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মোংলা-রামপাল সার্কে লের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ রেফাতুল ইসলাম বলেন, থানায় সেবা নিতে কোনো দালালের আ শ্রয় নেওয়ার প্রয়োজন নেই। জনগণকে সরাসরি থানায় এসে পুলিশের সেবা গ্রহণের আহ্বান জানান তিনি।
এএসপি রেফাতুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ গঠনে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে। মাদক ব্যবসা, ঘের ও জমি দখলসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মোংলা থানায় আইনগত অধিকার আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই। এ বিষয়ে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দেন এবং নির্বাচন আচরণবিধি মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান।
তিনি বলেন, গত দেড় বছরে চাঁদপাই ইউনিয়নে এ ধরনের বৃহৎ পরিসরের ওপেন হাউজ ডে বা উঠান বৈঠক অনু ষ্ঠিত হয়নি।
তিনি আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে এলাকার শান্তি-শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় সবার সম্মি লিত সহযোগিতা কামনা করেন।
ওসি শাহিনুর রহমান আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের উত্তেজনা বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা কঠোরভাবে দমন করা হবে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় আইসিটি অফিসার মোঃ দেওয়ান জিয়াউর রহ মান মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত অপরাধ—বিশেষ করে অনলাইন জুয়া, হয়রানি ও অশ্লীলতা সম্পর্কে সবা ইকে সচেতন থাকার আহ্বান জানান এবং এসব বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ করেন।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহরিয়ার আলম, ওসি(তদন্ত) মানিক চন্দ্র গাইন সহ চাঁদপাই ইউনিয়নের বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

দালাল নয়, সরাসরি থানায় এসে পুলিশের সেবা নিন:এএসপি রেফাতুল ইসলাম

Update Time : 05:10 pm, Wednesday, 14 January 2026