সম্পত্তি নিয়ে বিরোধ একজনকে কুপিয়ে জখম

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে একজ নকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।
রোববার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার কলমা ইউ নিয়নের (ইউপি) অমৃতপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।
জানা গেছে,উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) অমৃ তপুর মৌজার ৮৭৬ ও ৮৭৭ নম্বর দাগে ২০ শতক জমি নিয়ে অমৃতপুর গ্রামের আমেদ আলী ও তোফাজ্জুল এর মদ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন উভয় পক্ষের কথা কাটাকা টি চলছিল এসময় কলমা ইউপির ৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি তোফাজ্জুল ও সাখাওয়াত আলীর নেতৃ ত্বে উপজেলা প্রানী সম্পদ কার্যালয়ের এলএফএ (মাঠ সহকারী) মামুনুর রশিদ মামুন পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে বে-আইনী জনতায় দলবদ্ধ হয়ে হাতে বাঁশের লাঠি, লোহার রড, ধারালো হাসুয়া, লোহার শাবল ইত্যাদি নিয়ে  হামলা ও মারপিট করে। এতে আমেদ আলী (৫৫), কোহিনূর বিবি (৪৫) ও মিমি আক্তার মিতু (১৮) আহত হয়েছে।এদের মধ্যে আমেদ আলীর আঘাত গুরুত্বর হও য়ায় তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ প্রতিবেদন তৈরীর সময় তানোর থানায় লিখিত অভি যোগ দায়েরের প্রস্ত্ততি চলছিলো।
এবিষয়ে জানতে চাইলে এলএফএ (মাঠ সহকারী) মামু নুর রশিদ মামুন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি মারামারি থামাতে গিয়েছিলেন।
এবিষয়ে জানতে চাইলে আমেদ আলী বলেন,তাকে হত্যা র উদ্দেশ্য কৃষক লীগ নেতা তুফাজ্জুল ও সাখাওয়াতের নেতৃত্বে মামুন হামলা করেছে।তিনি এর  বিচার চান।#

About admin

Check Also

পাইকগাছায় সংঘবদ্ধ সন্ত্রাসী তান্ডব ভাংচুর, লুটপাট ও আটক -২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলায় এক সংখ্যালঘু পরিবা রের বাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা, ভাংচুর, …