Breaking News

আইনশৃঙ্খলা ও সুষ্ঠু নির্বাচনে পুলিশের কঠোর অবস্থান, গুজব রোধে সতর্কবার্তা

মোঃ আবু বকর সিদ্দিক , মোংলা (বাগেরহাট):
আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা, মাদ ক নির্মূল এবং নির্বিঘ্নে ভোটগ্রহণ নিশ্চিত করতে মোংলায় পুলিশের পক্ষ থেকে কঠোর অবস্থান ও সর্বাত্মক প্রস্তুতির কথা জানানো হয়েছে।
একই সঙ্গে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সবাইকে সচে তন থাকার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
তারা বলেন, ভোটাররা যেনো নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়ে পুলিশ প্রশাসন আশ্বাস দিয়েছে।
ভবিষ্যতে বিট মিটিংয়ে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে বন্ধু ত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতিও দেন নেতারা।
পাশাপাশি ভোটকেন্দ্রের নিরাপত্তায় সবাই মিলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন তার বক্তব্যে বলেন, “তথ্য দিন, সহায়তা করুন মাদক নির্মূলে পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে।” তিনি মাদকবিরোধী অভিযানে জনগণের সহযোগিতা কামনা করেন।
আইসিটি অফিসার বলেন, মোবাইল ফোন একটি শক্তি শালী মাধ্যম। এই মাধ্যম ব্যবহার করে মানুষ থেকে মানুষে যেনো মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানো না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি জানান, পুরোনো ভিডিও ও ভুয়া তথ্য শেয়ার করে এক শ্রেণির মানুষ অপপ্রচার চালায়।
নির্বাচনকে ঘিরে ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, গুজব আগুনের স্ফুলি ঙ্গের মতো ছড়িয়ে পড়ে—এতে বিভ্রান্ত না হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
নির্বাচন অফিসার তার বক্তব্যে বলেন, “আমরা পুলিশি রাষ্ট্র চাই না, আমরা চাই জনবান্ধব রাষ্ট্র।”
তিনি নির্বাচনী আচরণবিধির বিস্তারিত ব্যাখ্যা করেন এবং বলেন, আশপাশের মানুষ মিলেমিশে থাকলে পুলিশের প্রয়োজনই পড়বে না। তিনি গণভোটের গুরুত্ব তুলে ধরে বিশেষ করে মা-বোনদের সচেতন হওয়ার আহ্বান জানা ন।
পাশাপাশি দলীয় সমর্থকদের আচরণ নিয়েও সতর্ক ক রেন। আচরণবিধি সম্পর্কে জনগণের আগ্রহে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, ভোটকেন্দ্রের বাইরেও একটি করে ক্যামেরা থাকবে।
রামপাল – মোংলার  সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোঃ রেফাতু ল ইসলাম বলেন, অত্র এলাকার সর্বস্তরের নেতৃত্বে শালীনতা ও ঐক্যের চিত্র অত্যন্ত প্রশং সনীয়।
ইউনিয়নের সার্বিক পরিস্থিতি প্রশাসনের কাছে ইতিবাচক থাকায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সবার অংশগ্রহণ কামনা করে তিনি বলেন, নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
ডিউটিরত পুলিশ সদস্যদের পোশাকে থাকবে বডি ক্যামে রা। “
ডিউটিরত প্রতিটি পুলিশ সদস্যই হবে একেকজন লাইভ ক্যামেরা”—এমন কঠোর বার্তা দিয়ে নাশকতাকারীদের সাবধান করেন তিনি।
উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সর্বোচ্চ সমন্বয়ে কাজ চলছে বলেও জানান।
সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর রহমান শাহিন  বলেন, জনগণ যদি মাথা উঁচু করে দাঁড়ায়, তাহলে কোনো দুর্বৃত্তের পক্ষে অন্যায় করে টিকে থাকা সম্ভব নয়।
তিনি অপরাধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, আইনে র ব্যত্যয় ঘটলে সবাই ঐক্যবদ্ধ হবে।
অভিভাবকদের নিজ নিজ সন্তানের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদককে আইন দিয়েই প্রতিহত করা হবে।
যতদিন দায়িত্বে থাকবেন, ততদিন মোংলাবাসীর নিরাপ ত্তায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে পুলিশ-জনগণের সম্মিলিত উদ্যোগই যে মূল শক্তি এ বিষয়ে সবাই একমত পোষণ করেন।#

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …