গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে সাতক্ষীরায় জেলা পর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধকরণ বিষয়ে সাতক্ষীরায় জেলা পর্যায়ের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার মিজ আফরোজা আখতার-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রা খেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণাল য়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণভোটের মাধ্যমে রাষ্ট্রের সকল কাঠামোগত সংস্কার বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে।

গণভোটের আওতাভুক্ত বিষয়গুলোর মধ্যে রয়েছেÍ নির্বা চনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন, দুই কক্ষবিশিষ্ট জাতীয় সংসদ, সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি মনোনয়ন, মৌলিক অধিকার সংরক্ষণ, বিচার বিভাগের স্বাধীনতা, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত মোট ৩০টি বিষয়।

তিনি আরও বলেন, এসব বিষয়ে জুলাই জাতীয় সনদে যে ঐকমত্য হয়েছে, তা বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দল বাধ্য থাকবে।

এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্য মসহ সেবা গ্রহীতাদের মধ্যে গণভোট বিষয়ে ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার আরেফিন জুয়েল, বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালক কর্নেল রওনকসহ জেলা পর্যায়ের বিভিন্ন সর কারি দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

About admin

Check Also

পাইকগাছায় সংঘবদ্ধ সন্ত্রাসী তান্ডব ভাংচুর, লুটপাট ও আটক -২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলায় এক সংখ্যালঘু পরিবা রের বাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা, ভাংচুর, …