Breaking News

শৈলকুপায় সামাজিক আধিপত্য নিয়ে  বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

 শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকু পা উপজেলার ৯নং মনোহরপুর ইউনিয়নে সামাজিক  আ ধিপত্য বিস্তার নিয়ে   বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে  ১৫জন  গুরুতর ভাবে আহত  হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মনোহরপুর ইউনিয়নের বিষ্ণদিয়া গ্রামে মশিয়ার এর বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শৈলকুপা উপজেলা বিএন পির সভাপতি মোঃ আবুল হোসেনের ছেলে ও শৈলকুপা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সম র্থিত একটি পক্ষের সঙ্গে জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও  জাহিদ চৌধুরী সমর্থিত অপর পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ  শুরু হয়।
সংঘর্ষে ফদিয়ার মেম্বার (৫০), জাহিদুল বিশ্বাস (৪০), আহম্মাদ শেখ (৫৫), সোহেল বিশ্বাস (২৭) ও তুহিন মোল্লা (৩৫) মিজানুর রহমান,শরিফুল মেম্বার ইকবাল হোসেন দিয়ানত শেখ সুমনসহ  ১৫ জন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য  শৈলকুপা উপ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
সংঘর্ষের খবর পেয়ে শৈলকুপা আর্মি ক্যাম্পের সদস্যরা ও শৈলকুপা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শৈলকূপা থানার ভার প্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান  ঘটনা শুনা মাত্রই পুলিশ মোতায়েন করি এবং পুলিশ দশজনকে আটক করেছে। এলাকা এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে।

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …