Breaking News

চৌগাছা-ঝিকরগাছা আসনে ভোটের আমেজ শুরু

চৌগাছা প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনে আমেজ শুরু হয়েছে। জামায়াত ও বিএনপির কর্মীরা নির্বাচনী মাঠে সক্রীয় হয়ে উঠেছে।

বেশকিছুদিন ধরে যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা)আস নে দেশের সবচেয়ে বড় ২টি রাজনৈতিক দল জামায়াতের প্রার্থী ডা.মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ ও বিএনপি দলীয় প্রার্থী সাবিরা নাজমুল মুন্নীর প্রার্থিতা ঝুঁলে ছিল। যে কারনে উভয় দলের নেতা কর্মীরা থমকে পড়েছিল।

শেষমেষ তারা উভয়ে প্রার্থীতা ফিরে পাওয়ায় জামায়াত ও বিএনপির নেতা কর্মীরা ফের ভোটের মাঠে সক্রিয় হয়ে উঠেছে।

বৈধ প্রার্থী হিসেবে ভোটের মাঠে যারা আছেন জামায়াত প্রার্থী ডা. মসলেহ উদ্দিন ফরিদ,বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা,স্বতন্ত্র প্রার্থী ( বিএনপি) মোঃ জহুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইদ্রিস আলী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ইমরান খান আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) রিপন মাহমুদ।

তবে শেষমেষ দলীয় সিদ্ধান্তের কারনে এবি পাটির প্রার্থী রিপন মাহামুূদ ও স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিতে পারেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

উল্লেখ্য যে,গত ১ জানুয়ারি যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান যশোর২আস নের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইশেষে মোট ১০ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …