গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বাগেরহাটে সুধী সমাবেশ

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি ঃ
গণভোটের প্রচার ও ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাগেরহাটে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে খানজাহান আলী মাজার মাঠে জেলা প্রশাসন বাগেরহাটেআয়োজনে অনুষ্ঠিত সমা বেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য ও ভুমি মন্ত্রনালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

তিনি বলেন, শক্তিশালী ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় সচে তন ভোটারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনই গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার গোলাম মো. বাতেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার পুলিশ সুপার মোহম্মদ হাছান চৌধরী (বিপিএম), জেলা নির্বাচন অফিসার মুহম্মদ আবুআনছার, জেলা তথ্য অফিসার মঈনুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদ লের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা রুহুল আমিন খান সহ
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

About admin

Check Also

পাইকগাছায় সংঘবদ্ধ সন্ত্রাসী তান্ডব ভাংচুর, লুটপাট ও আটক -২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলায় এক সংখ্যালঘু পরিবা রের বাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা, ভাংচুর, …