Breaking News

শৈলকুপায় ৪ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২০ লাখ টাকা জরিমানা আদায় 

মফিজুল ইসলাম শৈলকুপা(ঝিনাইদহ) :
ঝিনাইদহের শৈলকুপায় ৪ টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদাল ত অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।
এসময় প্রতিটি ইট ভাটাকে ৫ লাখ টাকা করে জরিমানা করা সহ মোট ৪ টি ইটভাটায়  ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে৷
বুধবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচা লনা করেন ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরি চালক মো: মুন্তাছির রহমান।
জানা গেছে উপজেলার দুধসর গ্রামে শাহ ব্রিকস, মিলন ব্রিকস, কুমিড়াদহ গ্রামে মেসার্স মোল্লা ব্রিকস, ও মেসার্স রাতুল ব্রিকস নামের ৪টি ভাটাকে পরিবেশ অধিদপ্তরের  খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  প্রতিটি ভাটার মালি ক কে ৫ লাখ টাকা করে জরিমানা করাসহ ও ভেঙে দেয়া হয়। এসময় ভ্রাম্যমান আদালতের কাছেভাটা মালিকগণ আর ইটভাটা চালাবে না মর্মে মুচলেকা  প্রদান করেন।
এব্যাপারে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মুন্তাছির রহমান নিশ্চিত করেছেন।

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …