Breaking News

সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট স্কুলে ক্রীড়া ও সংস্কৃতির বর্ণিল সমাপনী

হাবিব ওসমান, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাং স্কৃতিক অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আনন্দ-উচ্ছ্বাস, করতালি ও রঙিন আয়োজনে মুখর ছিল পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতার সভা পতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, কালীগঞ্জ থানা র অফিসার ইনচার্জ জেল্লাল হাসান এবং উপজেলা মাধ্য মিক শিক্ষা কর্মকর্তা, সুপারভাইজার আব্দুল আলিম।
বক্তব্যে অতিথিরা বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চা শিক্ষার্থী দের শারীরিক সুস্থতা, শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও আত্মবি শ্বাস গড়ে তুলতে সহায়ক।
অনুষ্ঠানে দুই দিনব্যাপী দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশিত হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত দর্শক ও অতিথিদের মুগ্ধ করে।
সমাপনী দিনে বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার গ্রহণকালে শিক্ষা র্থীদের মুখে ফুটে ওঠে আনন্দ, গর্ব ও সাফল্যের আত্ম তৃপ্তি।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় বিদ্যালয়ের শিক্ষক-মণ্ডলী, আয়োজক কমিটি ও সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন অতিথিরা।

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …