Breaking News

পুঠিয়া-দুর্গাপুর রাজশাহী-৫ আসনের বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার

স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী) ঃ পুঠিয়া-দুর্গাপুর রাজশাহী-৫ আসনের বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

বহিস্কার হওয়া দুই নেতা হলেন, পুঠিয়া উপজেলা বিএ নপির সদস্য ইসফা খায়রুল হক শিমুল ও লন্ডন জিয়া পরিষদের সহ-সভাপতি রেজাউল করিম।

বুধবার বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের জড়িত থাকার জন্য তাদে রকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।

বহিস্কৃত বিএনপির দুই নেতা পুঠিয়া- দুর্গাপুর রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। #

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …