Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  সন্ত্রাসী হামলা: থানায় অভিযোগ

  • Reporter Name
  • Update Time : 04:30 pm, Friday, 23 January 2026
  • 78 Time View
হাবিব ওসমান, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোঃ হুসাইন আহমেদ (২২) গত বুধবার (২১ জানুয়ারি) রাত আনুমা নিক ১টার দিকে কালীগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে উপজেলার ছালাভরা পাকা রাস্তার মোড় অতিক্রম করে সামনে একটি নির্জন স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা ১৫-২০ জন মুখঢাকা দুর্বৃত্ত তার পথরোধ করে।
এ সময় দুর্বৃত্তরা তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে তাদের একজনের নির্দেশে চাইনিজ কুড়াল দিয়ে মাথায় কোপ মারার চেষ্টা করা হয়।
প্রাণ বাঁচাতে পালানোর সময় পেছন থেকে ছোড়া হাতুড়ির আঘাতে তিনি মাথায় গুরুতর আহত হন। পরে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে বৃহস্পতিবার  (২২ জানুয়ারি) রাতে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  সন্ত্রাসী হামলা: থানায় অভিযোগ

Update Time : 04:30 pm, Friday, 23 January 2026