Breaking News

চারঘাটে সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা 

নিজস্ব প্রতিনিধি,চারঘাট  :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজশাহীর চারঘাট উপজেলায় প্রিজাইডিং অফিসারদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়ে ছে।

রোববার (২৫ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ অডি টোরিয়াম, চারঘাটে আয়োজিত এই কর্মশালায় প্রধান অ তিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব আফিয়া আখতার।

তিনি তাঁর বক্তব্যে নির্বাচনকালীন দায়িত্ব পালনে প্রিজা ইডিং অফিসারদের নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও আইনা নুগ আচরণের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর পুলি শ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান এবং সিনি য়র জেলা নির্বাচন অফিসার জনাব মোঃ মোতাওয়াক্কিল রহমান।

 বিশেষ অতিথিবৃন্দ নির্বাচনকেন্দ্রের নিরাপত্তা, আইনশৃঙ্খ লা রক্ষা ও ভোটগ্রহণ প্রক্রিয়ায় সমন্বিত দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন চারঘাট উপজেলার উপজে লা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জনাব জান্নাতুল ফেরদৌস।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রিজাইডিং অফিসাররা নির্বাচন ব্যবস্থাপনার মূল চালিকাশক্তি এবং তাঁদের দক্ষ তা ও সততার ওপর নির্বাচন ব্যবস্থার সফলতা অনেকাং শে নির্ভর করে।

কর্মশালায় নির্বাচন সংক্রান্ত আইন, বিধি-বিধান, ভোটগ্র হণ পদ্ধতি, গণভোট পরিচালনা, ফলাফল প্রেরণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার বিষয়ে বিস্তারিত দিকনি র্দেশনা প্রদান করা হয়।

About admin

Check Also

হরিণাকুন্ডুতে কৃষকদল নেতা নিহতের ঘটনায় ১২ জনের নামে মামলা,

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার কাপাশহাটিয়া ইউনি য়ন কৃষকদলের নেতা নিহতের ঘটনায় হরিণাকু-ু উপজে লা …