Breaking News

ঝিকরগাছায় জামায়াতের মহিলা নেত্রীদের ওপর হামলা:প্রতিবাদে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

যশোর প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা পৌরসভায়  জামায়াতের মহিলা নেত্রীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে তাৎক্ষ ণিক  যশোর প্রেস ক্লাবে জামায়াতসহ ১০ দলীয় জোটের প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ ও ঝিকরগাছা জামায়া তের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেছেন।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে ঝিকরগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কীর্তিপুর গ্রামে জামায়াতে ইসলামীর মহি লা নেত্রীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করতে গেলে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় কয়েকজন মহিলা জামায়াতের নেত্রী আহত হন এবং একটি মোবাইল ফোন ভাঙচুর করা হয়।

পরে হামলাকারীরা ভাঙা মোবাইল টি নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।

অভিযোগ করা হয়, উপজেলা যুবদলের সভাপতি আরা ফাত রহমান কল্লোলের নেতৃত্বে সবুজ, আহনাত, সোহাগ সহ ১৫/২০ জনের একটি দল এ হামলায় অংশ নেয়।

ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা নেত্রী মিসেস শিখা বলেন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় জামায়াতের মহিলা কর্মী রাফিজা, নাসিমা, কামরুন্নাহার, তুলি, বিলকিস ও জোসনাসহ ১০ জনের একটি দল ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদের পক্ষে ভোট চাইতে গেলে হামলার শিকার হন।

তিনি আরও বলেন, হামলায় জোসনা ও কামরুন্নাহার আহত হন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারা বর্তমানে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

এ সময় জোসনার মোবাইল ফোন ভাঙচুর করে নিয়ে যাওয়া হয় এবং কামরুন্নাহারের কাছে থাকা একটি ভ্যানি টি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়। ত

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিসেস শিখা বলেন আমরা এই বর্বর হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূল ক শাস্তির দাবি জানিয়েছেন।

ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন ঝিকরগাছা পৌর সভায় নির্বাচনী প্রচারণাকালে জামায়াতের সম্মানি ত মহিলা নেত্রীদের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটে ছে। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন কীর্তিপুর গ্রাম, ৫ নং ওয়ার্ড, ঝিকরগাছা পৌর সভায় নির্দলীয় ও শান্তিপূর্ণভাবে ভোট চাইতে গেলে বিএন পি ও যুবদলের কতিপয় নেতাকর্মী অতর্কিত হামলা চালি য়ে আমাদের মহিলা নেত্রীদের আহত করেছে।

রাজ নৈতিক শিষ্টাচার বহির্ভূত এই হীন কর্মকাণ্ড কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়।

অনতিবিলম্বে এই হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের আ ইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রশাসনের নিকট আমরা সুষ্ঠু বিচার দাবি করছি।

মহান আল্লাহর কাছে আহত নেত্রীদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তাঁদের উত্তম জাজা দান করুন।

সংবাদ সম্মেলনে বর্বর হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানি য়েছেন নের্তৃবৃন্দ।

আজ বিকাল ৬টায় ঝিকরগাছা জামায়াতসহ ১০ দলীয় জোটের প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ,যশোর২ আস নের ডাঃ ফরিদের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক জয়নাল আবেদীন,চৌগাছা উপজেলা জামাতের আমির মাওঃ গোলাম মোরশেদ সহকারী সেক্রেটারী মাস্টার কামাল আহমেদ,জামায়াতের মহিলা নেত্রী মিসেস শিখা খাতুন,জাসনা আক্তারসহ চৌগাছা-ঝিকরগাছা উপজেলা  জামায়াতের নেতৃবৃন্দ যশোর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মে লনে উপস্থিত ছিলেন।

About admin

Check Also

পে-স্কেলের গেজেটের দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সরকার কর্তৃক গঠিত পে কমিশনের …

One comment

  1. ঝিকরগাছায় জামায়াতের মহিলা নেত্রীদের ওপর হামলা:প্রতিবাদে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন