Breaking News
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 26;

সান্তাহারে জুতার শোরুমে আগুন লেগে ৬ লাখ টাকার ক্ষতি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার সান্তাহার শহরে একটি জুতার শোরুমে আগুন লেগে প্রায় ৬ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে সান্তাহার শহরের মেইন রোড়ে কালিমন্দিরের সামনে ররহমান সুজ নামের জুতার শোরুমে এই আগুন লাগার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভাতে সক্ষম হয়।

আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার আফাজ উদ্দীন মন্ডল বলেন, শনিবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের মেইন রোডে কালিমন্দির সংলগ্ন রহমান সুজ নামের একটি জুতার শোরুমে আগুন লাগে।

খবর পেয়ে দ্রত সেখানে পৌঁছে আমাদের দুইটি ইউনিট একঘন্ট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।

ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন সুত্র পাত হয়ে আগুন লেগেছে। এতে দোকানের মালামাল
পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। #

About admin

Check Also

হরিণাকুন্ডুতে কৃষকদল নেতা নিহতের ঘটনায় ১২ জনের নামে মামলা,

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার কাপাশহাটিয়া ইউনি য়ন কৃষকদলের নেতা নিহতের ঘটনায় হরিণাকু-ু উপজে লা …