Breaking News

কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লীর দীর্ঘদিনের দ্ব›েদ্বর অবসান:ঘরে ফিরল ৪০টি বেদে পরিবার

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বহুল আলোচিত কাশি পুর বেদে পল্লীর দীর্ঘদিনের দুই গ্রæপের বিরোধের অব সান হয়েছে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈ তিক নেতৃবৃন্দের মধ্য স্থতায় রবিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে শান্তি পূর্ণভাবে মীমাংসার মাধ্যমে দীর্ঘদিন ঘর ছাড়া থাকা ৪০টি বেদে পরিবার নিজ নিজ ঘরে ফিরে এসেছে।
মীমাংসা প্রক্রিয়ায় স্থানীয় বেদে পল্লীর বয়স্ক ব্যক্তিবর্গ, সাবেক ইউপি সদস্য লালটু মিয়া এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এ সময় মনিরুল গ্রæপের শতাধিক নারী-পুরুষ ও শিশু তাদের বসতঘরে ফিরলে পুরো পল্লীতে স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে বেদে পল্লী তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাসেল গ্রæপ ও মনি রুল গ্রæপের মধ্যে দফায় দফায় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
রাজনৈতিক প্রভাব ও পৃষ্ঠপোষকতার অভিযোগকে কেন্দ্র করে দ্ব›দ্ব আরও জটিল আকার ধারণ করে। ফলে দুই পক্ষের অনেক পরিবার দীর্ঘ সময় ধরে ভয়ে নিজ ঘর বাড়ি ছেড়ে আত্মগোপনে থাকতে বাধ্য হয়।
রবিবারের বৈঠকে উভয় পক্ষ শান্তিপূর্ণ সহাবস্থানের অঙ্গী কার করে। বৈঠকে রাসেল ও মনিরুল প্রকাশ্যে প্রতিজ্ঞা করেন, ভবিষ্যতে কোনো ধরনের মারামারি বা সংঘাতে জড়াবেন না এবং পূর্বের সংঘর্ষ সংক্রান্ত বিদ্যমান মাম লাগুলো পারস্পরিক আলোচনার মাধ্যমে নিষ্পত্তি কর বেন।
মনিরুল গ্রæপের মনিরুল বলেন, দীর্ঘদিন পর আমরা নিজেদের বাড়িতে ফিরতে পেরেছি। এই শান্তি যেন স্থায়ী হয়, সেজন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ।
রাসেল গ্রæপের রাসেল বলেন, ভুল বোঝাবুঝির কারণে অনেক ক্ষতি হয়েছে। আমরা আর কোনো সংঘাতে জড়া তে চাই না। সবাই মিলেমিশে থাকতে চাই।
সাবেক ইউপি সদস্য লালটু মিয়া বলেন, বেদে পল্লীর মানু ষ দীর্ঘদিন আতঙ্কের মধ্যে ছিলেন।
আজ তাদের ঘরে ফেরা আমাদের সবার জন্য আনন্দের। সবাই যদি কথা রাখে, তাহলে এই শান্তি টেকসই হবে।
দীর্ঘদিনের বিরোধের অবসানে কাশিপুর বেদে পল্লীতে এখন স্বস্তি ও শান্তির সু-বাতাস বইছে বলে জানান স্থানী য়রা।

About admin

Check Also

পাইকগাছায় ধানের শীষ প্রতীকের সনাতনী সমাবেশে জনতার ঢল : বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের বন্ধু.. জয়ন্ত কুমার কুন্ডু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ সব ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক …