Breaking News

ঝিনাইদহে গণভোটের প্রচার ও ভোটার উব্ধুদ্ধকরণে জেলা ইমাম সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধিঃ
গণভোটের প্রচার ও ভোটার উব্ধুদ্ধকরণে ঝিনাইদহে জেলা ইমাম সম্মেলন অনুষ্টিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে শহরের একটি পার্কে এ সম্মেলনের আয়োজন. করে জেলা প্রশাসন।

এতে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, সিভিল সার্জন ডা. কামরুজ্জা মান, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, ইসলামি ক ফাউন্ডেশনের উপ-পরিচালক রিয়াজুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া উল্লেখ করে বলেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গণভোট সম্পন্ন করতে ইমাম ও ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাঁরা খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে সাধারণ মানুষ কে গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

পাশাপাশি ভোটারদের সচেতন হয়ে দায়িত্বশীলভাবে ভোট প্রদানের পরামর্শ দেন। সম্মেলনে জেলার ৬ উপজেলার ৭০০ জন ইমাম অংশ নেয়।

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …