Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরায় নির্বাচন ও গণভোট বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

  • Reporter Name
  • Update Time : 06:14 pm, Monday, 26 January 2026
  • 58 Time View

সাতক্ষীরা প্রতিনিধি।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২ ৬ এবং প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষর মৌখি ক পরীক্ষা গ্রহণ বিষয়ক সাংবাদিকবৃন্দের সাথে এক মত বিনিময় সভা সোমবার (২৬ জানুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশা সক মিজ্ আফরোজা আখতার। সভায় বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার মুহাঃ আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরি ক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, স্থানীয় সরকার বিভা গের উপপরিচালক শাহনাজ পারভীন, সাতক্ষীরা প্রেসক্লা বের সভাপতি জি.এম মনিরুল ইসলাম মিনি, জেলা প্রাথ মিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, জেলা তথ্য অফি সার মো. জাহারুল ইসলাম প্রমুখ।

সভায় জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন আগের কোন নির্বাচনের মত নয়।

এটি একটি গুরুত্বপূর্ন নির্বাচন। নির্বাচনে কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবার অংশগ্রহ ণে একটি নিরপেক্ষ ও সুষ্ঠ ভোট গ্রহণ নিশ্চিত করতে আমরা সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশে ২০২৪ সালের জুলাই- আগষ্টে সংঘটিত ছাত্র-শ্রমিক-জন তার সফল গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক ও মানবিক মর্যাদার ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসি ক সুযোগ সৃষ্টি হয়েছে।

এই সুযোগ বাস্তবায়নের লক্ষ্যে জুলাই সনদ ২০২৫ প্রণয় ন করা হয়েছে। আর রাষ্ট্র সংষ্কারের জন্য জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের আয়োজন। সাধারণ জনগনের
কাছে এই বার্তাটি পৌছে দিতে চাই। এইভাবে সরকার তার নিজের অবস্থান স্পষ্ট করেছে।

আমরা শুধু বলবো জনগণকে যে, আপনারা গণভোটে অংশগ্রহণ করুন।

গণভোটের ব্যাপারে আমাদের যে প্রচার-প্রচারণা সেটা চলছে। তিনি আরো বলেন, পৃথিবী প্ররিবর্তনশীল। রাষ্ট্র ব্যবস্থা সবসময় পরিবর্তনশীল।

মানুষই পরিবর্তন করেছে তার নিজের প্রয়োজনে। এজন্য বলা হচ্ছে দেশের চাবি আপনার হাতে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আপনি পরিবর্তনের পক্ষে থাকবেন।

সভায় বলা হয়, নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত কার্ডধারী সাংবাদিকরা দায়িত্বরত প্রিজাইডিং অফিসারের অনুমতি নিয়ে কেবল ভোট কক্ষে ঢুকতে পারবেন। কিন্তু গোপন কক্ষে ঢুকতে পারবেন না। তবে ১০ মিনিটের বেশি থাকা যাবে না।

এক সাথে দুইজনের বেশি সাংবাদিক ভোট কেন্দ্রে যাওয়া যাবে না।

ভোট গ্রহণ বাধাগ্রস্ত হয় এমন কোন কাজ থেকে সাংবাদি কদের বিরত থাকতে হবে। কেন্দ্রে ভোটারদের জিজ্ঞাসা বাদ করা যাবে না।

লাইভ করা যাবে না, দায়িত্বরত কর্মকর্তার অনুমতি সাপে ক্ষে ভোট কেন্দ্রের ছবি নেওয়া যাবে। কোন রাজনৈতিক দলের পক্ষ অবলম্বন করা যাবে না।

এছাড়া ভোট কেন্দ্রে প্রিজাইডং কর্মকর্তা বা দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর বক্তব্য নেওয়া যাবে না। প্রয়োজনে জেলা পর্যায় জেলা প্রশাসক ও উপজেলায় নি র্বাহী কর্মকর্তার বক্তব্য নেওয়া যাবে।

অন্য কেউ বক্তব্য দিতে চাইলে জেলা প্রশাসক বা উপজে লা নির্বাহী কর্মকর্তার অনুমতি লাগবে।

তবে কেন্দ্রে যদি কঠিন কোন প্ররিস্থিতির সৃষ্টি হয় তাহলে বক্তব্য দিতে পারবে।

সভায় আরো বলা হয়, আগামী ২৮ জানুয়ারি হতে সরকা রি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ এর লি খিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরুহবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রম নিয়োগ বিধি অনুসরণপূর্বক মেধার ভিত্তিতে সম্পূর্ন স্বচ্ছ তা ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হয়।

এমতাবস্থায় প্রতারক চক্রের দ্বারা প্রলুব্ধ হয়ে কোনপ্রকার অর্থ লেনদেন না করার জন্য সংশ্লিষ্ঠ সকলকে অনুরোধ করা হয়। এধরনের প্রতারণামূলক কর্মকান্ডের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় নির্বাচনে সাংবাদিকদের পর্যবেক্ষন কার্ড ও দায়িত্ব এবং কর্তব্য সর্ম্পকিত বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপনা করনে জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল। সভায় সাতক্ষীরায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

সাতক্ষীরায় নির্বাচন ও গণভোট বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

Update Time : 06:14 pm, Monday, 26 January 2026