Breaking News

তানোরে ভোট গ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষন কর্মসুচি

আলিফ হোসেন,তানোরঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহীর তানোরে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) উপজেলা পর্যায়ে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং এজে ন্টদের পৃথক পৃথক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এদিন সকালে রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) ও রিটা র্নিং কর্মকর্তা আফিয়া আক্তার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধ ন করেন।

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, আগারগাঁও-এর উদ্যোগে এবং উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিন উপজেলা পরিষদ হলরুমে প্রিসাইডিং অফিসার দের, সরকারি কলেজে সহকারী প্রিসাইডিং অফিসারদের এবং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া হয়।

উদ্বোধনী বক্তব্যে রিটা র্নিং কর্মকর্তা আফিয়া আক্তার বলেন, নির্বাচন যেন উৎস বমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ভোটগ্রহণে সর্বোচ্চ নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে এবং কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতমূলক আচরণ বরদা শত করা হবে না।তিনি বলেন, দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠা অপরিহার্য।

কেন্দ্র ও বুথে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটা রদের বিষয়টি স্পষ্টভাবে বোঝাতে হবে, যাতে কোনো ভোট নষ্ট না হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার (এসপি) নাই মুল হাসান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বা হী কর্মকর্তা নাঈমা খান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেহরীন তাবাসসুম তিথী, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, সিনিয়র জেলা নির্বাচন কর্মক র্তা মোতাওয়াক্কিল রহমান, তানোর থানার অফিসার ইন চার্জ (ওসি) শাহিনুজ্জামান এবং উপজেলা নির্বাচন কর্ম কর্তা সুস্মিত রায়।

প্রসঙ্গত, তানোর উপজেলায় মোট ভোটকেন্দ্র ৬১টি এবং বুথ ৩৪০টি। প্রতিটি কেন্দ্রে একজন প্রিসাইডিং অফিসার, প্রতিটি বুথে একজন সহকারী প্রিসাইডিং অফিসার এবং দুইজন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করবেন।#

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …