Breaking News
0-0x0-1-0-{}-0-0#

মোংলায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যাচেষ্টা শ্লীলতাহানি, 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোংলা উপজেলায় চিংড়ি ঘেরের দখল নি য়ে পূর্ব বিরোধের জেরে এক গৃহবধূকে প্রকাশ্যে হত্যাচেষ্টা, শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নারী নির্যাতনের শিকার ওই গৃহবধূর ভাই বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৯/১০ জনের বিরুদ্ধে মোংলা থানায় এজাহার দায়ের করেছেন।
ঘটনাটি ঘটে সোমবার (২৬ জানুয়ারী ২৬) বিকাল আনু মানিক ৫টার দিকে মোংলা থানার অন্তর্গত মিঠাখালী ইউ নিয়নের ০৮ নম্বর ওয়ার্ডের ঠোটারডাঙ্গা গ্রামের তালপট্টি বাজার মোড়ে।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী হনুফা বেগম (৩৫) পেশায় গৃহিণী হলেও পারিবারিক জমিতে মৎস্য ঘের পরিচালনার সঙ্গে যুক্ত।
দীর্ঘদিন ধরে এলাকার একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র ওই ঘের দখলের চেষ্টা চালিয়ে আসছিল। সোমবার বিকেলে ঘেরের কাজ শেষে বাড়ি ফেরার পথে ১নং আসামি মো. সেলিম মোল্লার নেতৃত্বে দেশীয় অস্ত্রসহ সশস্ত্র অবস্থায় আসামিরা তার পথরোধ করে।
অভিযোগে বলা হয়, প্রকাশ্যে অশ্লীল ভাষায় গালিগালা জের পর হনুফা বেগমের ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয়।
লোহার রড ও লাঠির আঘাতে তার মাথা, বুক, পিঠ ও পাঁজরে গুরুতর জখম হয়। হত্যার উদ্দেশ্যে মাথায় আ ঘাত করলে প্রতিরোধ করতে গিয়ে তার বাম হাতের কব জি ভেঙে যায়।
একপর্যায়ে রাস্তায় ফেলে বুকের ওপর উঠে তার পরনের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ রয়ে ছে। এ সময় গলায় থাকা প্রায় ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ও ১৬ হাজার টাকা দামের একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া এক আসামি গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।
স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় হনুফা বেগ মকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বাদী ফরিদ সরদার অভিযোগ করেন, আসামিরা এলাকা র চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ও সাধারণ ডায়েরি রয়েছে।
ভয়ের কারণে অনেক ভুক্তভোগী মুখ খুলতে সাহস পান না।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুর রহ মান শাহিন জানান, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানী য়রা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।#

About admin

Check Also

হরিণাকুন্ডুতে কৃষকদল নেতা নিহতের ঘটনায় ১২ জনের নামে মামলা,

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার কাপাশহাটিয়া ইউনি য়ন কৃষকদলের নেতা নিহতের ঘটনায় হরিণাকু-ু উপজে লা …