Breaking News

গড়েয়ায় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ॥  গড়েয়ায় ভূমি জবর দখল, হয়রানী ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মজিবর রহমান নামের আওয়ামীলীগ এর এক নেতার বি রুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি)শহরের আমাদের বাজার সংল গ্ন একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী পরিবারটি।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুল মজি দ জানান, অভিযুক্ত মজিবর রহমান ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া আওয়ামীলীগ এর সহ সভাপতি এবং বিগত ফ্যাসিস্ট সরকারের একজন অন্যতম অত্যাচারী ও অসাধু নেতা। ফ্যাসিস্ট সরকার ও তার সহযোগীরা পালি য়ে গেলেও কোন এক অজানা শক্তিবলে মজিবর রহমানে র মত অসাধু, অত্যাচারী ও দখলবাজ নেতা স্থানীয় পর্যা য়ে এখনও তার সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
 বিগত সরকারের সময়ে ভুক্তোভোগী পরিবারটির জমি জবর দখল করলেও অভিযুক্ত মজিবর রহমান তাদেও এখনও হুমকি ধামকি দিয়ে আসছে এবং এখনও নানা মাধ্যমে পরিবারটির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
বিগত সময়ে স্থানীয় পর্যায়ে এ বিষয়ে ভুক্তভোগী পরি বারটি সালিশে গেলেও অভিযুক্ত মজিবর ও তার ছেলে একই এলাকার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফি জুর রহমান ভুক্তভোগী পরিবারের একাধীক সদস্যেও ওপর পাশবিক নির্যাতন চালায়।
ভুক্তভোগী পরিবারটির মত আরো অনেকেই অভিযুক্ত মজিবরের অত্যাচারের শিকার হচ্ছে এখনও। তাই এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এবং আইনি সহায়তা পেতে সংবাদ সম্মেলন করেছে পরিবারটি।

About admin

Check Also

হরিণাকুন্ডুতে কৃষকদল নেতা নিহতের ঘটনায় ১২ জনের নামে মামলা,

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার কাপাশহাটিয়া ইউনি য়ন কৃষকদলের নেতা নিহতের ঘটনায় হরিণাকু-ু উপজে লা …