Breaking News

নওগাঁ-৬: আসনের বিএনপির প্রার্থীকে দ্বিতীয় দফা শোকজ

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁ-৬: বিএনপির প্রার্থী কে দ্বিতীয় দফা শোকজ নওগাঁ-৬ আসনে বিএনপি প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

আসন্ন ত্রয়োদশ জাতী য় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আ ত্রাই-রানীনগর) আসনে বিএনপি প্রার্থী শেখ মো. রেজাউ ল ইসলাম রেজুকে দ্বিতীয় দফায় শোকজ করা হয়েছে।

সোমবার নির্বাচনি।অনুসন্ধান বিচারিক কমিটির চেয়ার ম্যান এবং নওগাঁর সিভিল জজ।আদালতের (ধামইরহাট) বিচারক সাথী ইসলাম এ নোটিশ দেন।

নির্বাচনে প্রার্থী হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তারবিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ১ ফে ব্রুয়ারি সকাল ১১টায় নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে তাকে লিখিত ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।

১১ জানুয়ারি নির্ধারিত সময়ের আগে ভোটের প্রচারের অভিযোগে শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে শোকজ দিয়েছিল নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

দ্বিতীয় দফায় পাঠানো এ কারণদর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, শেখ মো. রেজাউল ইসলাম রেজু নওগাঁ-৬ আসনে বিএনপির প্রার্থী।

গত ১৬ জানুয়ারি রাণীনগর উপজেলার পারইল ইউনি য়নের ডুবাগাড়ী বাজারে স্বতন্ত্র প্রার্থীর পথসভায় রানী নগর উপজেলার সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসে নের নেতৃত্বে বড়গাছা এলাকার সাদেকুল ইসলাম, হাকিম, লেবু, শাহিন ও আজাদসহ আরও অনেকেই স্বতন্ত্র প্রার্থী আলমগীর করিরের সমন্বয়ক পাভেল রহমানের পথস ভায় প্রতিরোধ করে অগ্নিসংযোগ করে তাদের বাধা দেন।

এ বিষয়ে কথা বলতে নওগাঁ-৬ আসনের বিএনপির প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুর মোবাইল ফোনে একা ধিকবার কল করা হলেও তিনিরিসিভ করেননি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি। #

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …