রহমত আরিফ ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজে লার বড় মাঠ সংলগ্ন এলাকায় একটি নির্বাচনী বিল বোর্ড রাতে র আঁধারে ছিঁড়ে ও ভেঙে ফেলার অভি যোগ উঠেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রা র্থী মো. দেলাওয়ার হোসেন অভিযোগ করেন, ‘আ মরা জানি, কারা বা কারা এ কাজে জড়িত।
তবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই কোনো স্বেচ্ছা চারমূলক ব্যবস্থা নিচ্ছি না।
তবে বারবার এমন ঘটনা ঘট লে আমরা আর নীরব থাকব না। প্রমাণসহ দুষ্কৃতকারী দের আইনের হাতে সমর্পণ করব।’
তিনি আরও বলেন, ‘ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ফে স্টুন বিকৃতির ঘটনা সবার স্মৃতিতে আছে, যার প্রভাব নির্বাচনী ফলেও পড়েছিল।
ইনশাআল্লাহ, ঠাকুরগাঁওবাসীও দেখিয়ে দেবে, এখান কার দুষ্কৃতকারী ও কাপুরুষদের পরাজয় অবশ্যম্ভাবী।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘আমরা নতুন করে কো নো স্বৈরাচার গড়তে দেব না। তাই এমন কর্মকাণ্ড পুন রাবৃত্তি হলে আইনানুগ ব্যবস্থা নিতে আমরা বিন্দুমাত্র দ্বিধা করব না।’
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি) মো. মনির হোসেন বলেন, ‘ঘটনাটির খবর আ মরা পেয়েছি।
লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে রিটার্নিং অফিসার সূত্রে জানানো হয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত বিধিমা লা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।