Breaking News

মোংলায় যৌথ অভিযানে সুন্দরবনের ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :
সুন্দরবনে ডাকাত দমন অভিযানের অংশ হিসেবে ‘অপা রেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় মোংলায় কো স্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বৃহস্পতিবার (২৯ জানুয়ারি২৬) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২৮ জানুয়ারি২৬) দুপুর ১টার দিকে বিসিজি বেইস মোংলা কর্তৃক মোংলা নালা সংলগ্ন পিকনিক কর্নার এলাকা থেকে ডাকাত সহযোগী রাসেল হাওলাদার (৪০)কে আটক করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকা ল ৯টায় বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে একই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাত করিম শরীফের আরেক সহযোগী মোশাররফের মালিকানাধীন একটি কাঠের বোট থেকে দুটি একনলা বন্দুক ও আট রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আটক রাসেল হাওলাদার বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি কার্যক্রমে জড়িত ছিলেন এবং অস্ত্র, গোলা বারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে ডাকাত দলকে সহযো গিতা করে আসছিলেন বলে জানায় কোস্ট গার্ড।
কোস্ট গার্ড জানায়, আটককৃত ব্যক্তি ও জব্দকৃত অস্ত্র-গোলাবারুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া ধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।#

About admin

Check Also

পে-স্কেলের গেজেটের দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সরকার কর্তৃক গঠিত পে কমিশনের …