Breaking News

পুঠিয়ায় নছিমন ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার ড্রাইভার নিহত

স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী)ঃ পুঠিয়ায় নছিমন ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (২৮) নামের এক আটোরিক্সার ড্রাইভার নিহত হয়েছে।

নিহত আটোরিক্সার ড্রাইভার নাটোর নলডাংগা উপজে লার রামকৃষ্ণপুর দিঘা গ্রামের আব্দুর রহমানের ছেলে। শুক্রবার (৩০ জানুয়ারী) দুপুর ১২ টায় পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কে উপজেলার ধোপাপাড়া মোহনপুর মাদ্রাসার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, অটোরিক্সার ড্রাইভার রবি উল তার অটো নিয়ে পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড় কের ধোপাপাড়া মোহনপুর মাদ্রাসার কাছে পৌঁছানো মাত্র ই বিপরীত দিকে থেকে আসা একটি গরু বোঝাই নছিম নের সাথে সংঘর্ষ হয়।

এসময় অটোড্রাইভার রবিউল ইসলামের মাথায় মারাত œক জঘম হয়। এসময় তাকে এলাকাবাসী মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘাতক নছিমনকে পুঠিয়া থানা পুলিশ আ টক করেছে।

তবে নছিমনের ড্রইভার পালাতে সক্ষম হয়েছে বলে পুঠিয়া থানা সূত্রে জানাগেছে।

এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল
ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থানায় নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।#

 

About admin

Check Also

শার্শায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

শার্শা উপজেলা প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আ পন হোসেন (১৬)ও মিলন হোসেন(১৯) নামে …