ঠাকুরগাঁওয়ে চা পাতার প্যাকেটে লুকানো ৩,৯১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ র‌্যাব-১৩ এর একটি বিশেষ অভিযানে ঠাকুরগাঁওয়ে চা পাতার প্যা কেটের ভেতর লুকানো অবস্থায় ৩,৯১৫ পিস ইয়াবা ট্যা বলেট উদ্ধার করা হয়েছে। এ সময় এক মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ঠাকুরগাঁও সদর থানাধীন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হলপাড়া আ গমনী স্পোর্টিং ক্লাবের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গ্রেপ্তারকৃত আসামির ইজিবাইক তল্লাশি করে ইজিবাইকের পেছনের সিটের সামনের ফাঁকা স্থানে সংরক্ষিত চা পাতার প্যাকেটের ভেতর থেকে ৩,৯১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোঃ তাউহিদ ইসলাম রতন (৩০ )। তার পিতার নাম মোঃ মিলন, মাতার নাম তাহমিনা।
তিনি ঠাকুরগাঁও পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ছিট চিলারং এলাকার বাসিন্দা।
র‌্যাব সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

About admin

Check Also

পাইকগাছায় সংঘবদ্ধ সন্ত্রাসী তান্ডব ভাংচুর, লুটপাট ও আটক -২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলায় এক সংখ্যালঘু পরিবা রের বাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা, ভাংচুর, …