Dhaka , Tuesday, 10 November 2026
সর্বশেষ:
মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নাশকতা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট অপার সম্ভবনার নতুন দ্বার রাজশাহী-১ আসনে বিএনপির রাজনীতিতে প্রাণচাঞ্চল্য শৈলকুপায় ইবির ‘দিগন্ত’ বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ: আটক১ সান্তাহারে খাবার হোটেল ও কনফেকশনারীর দোকানে  ৪ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা

ঝিকরগাছায় দুর্বৃত্তদের হাতে প্রতিবন্ধী ভ্যানচালক হত্যা: লাশ উদ্ধার করেছে থানা পুলিশ

  • Reporter Name
  • Update Time : 02:09 pm, Friday, 30 January 2026
  • 71 Time View
আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকর গাছায় দুর্বৃত্তদের হাতে প্রতিবন্ধী ভ্যানচালক শামীম পারভেজ (২১) কে হত্যার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়ে ছেন। নিহত ব্যক্তি পৌর সদরের কীর্তিপুর গ্রামের হায়াতুল ইসলামের ছেলে।
‎
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স ন্ধ্যার দিকে প্রতিবন্ধী শামীম পারভেজ নিজের উপার্জনের ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়।
পরে অনেক রাত হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসার এক পর্যায়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেও তাকে খুঁজে পায়না। এরপর শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার মাগুরা ইউ নিয়নের আঙ্গারপাড়া গ্রামস্থ তৌহিদুল ইসলামের কলা বাগানে স্থানীয়রা অপরিচিত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ তাৎ ক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় ফাঁস লাগানো এবং মুখ লুঙ্গি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়।পরবর্তীতে থানা পুলিশের অনু সন্ধানে নিহতের পরিচয় সনাক্ত করা হয়।
এরিপোর্ট লেখা পূর্ব মুহূর্ত পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
‎
থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামাল আলম জা নান, প্রতিবন্ধী শামীম পারভেজ ভ্যান চালিয়ে দিন যাপন করতেন।
ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা তাকে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে গেছে। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।
About Author Information

Popular Post

মহানগরীতে প্রকাশ্যে কোথাও বর্জ্য থাকবে না বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

ঝিকরগাছায় দুর্বৃত্তদের হাতে প্রতিবন্ধী ভ্যানচালক হত্যা: লাশ উদ্ধার করেছে থানা পুলিশ

Update Time : 02:09 pm, Friday, 30 January 2026